সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় মৃত ব্যক্তিদের দাফন করার জায়গা টুকু নেই -গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় মৃত ব্যক্তিদের দাফন করার জায়গা টুকু নেই -গণ টেলিভিশন

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় মৃত ব্যক্তিদের দাফন করার জায়গা টুকু নেই -গণ টেলিভিশন

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ
বিশেষ প্রতিনিধি।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দুই দিনের ভারী বর্ষণে কৃষি জমির বীজতলা চিংড়ি মাছের ঘের পুকুর রাস্তাঘাট তলিয়ে গেছে ।
ভেঙে পড়েছে কাঁচা পাকা ঘর বাড়ি ।উপজেলার হাজার হাজার বসতবাড়ির উপর পানি উঠে গেছে, অনেকের বাড়ির মধ্যে, ঘরের মধ্যে ঢুকে গেছে পানি । গবাদিপশু হাঁস-মুরগী যত্রতত্র মরে পড়ে থাকতে দেখা গেছে । সুপ্রিয় পানির সংকট দেখা দিয়েছে। বৃহত্তর উপজেলা একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স টিতে পানি প্রবেশ করেছে। এজন্য রোগীদের চরম অসুবিধায় পড়তে হচ্ছে। অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা নিতে পারছেনা হসপিটালে প্রবেশে রাস্তাটি পানির নিচে ডুবে আছে।
ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের ইউপি সদস্য আলহাজ্ব হাফিজুর রহমানের সেজো ভাই অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে তাকে তার পারিবারিক গোরস্থানে পানির মধ্যে দাফন করতে হয়েছে।
শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামের আমেরিকা প্রবাসী বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী ডক্টর আবু সিদ্দিকীর ছোট ভাই মোঃ শহিদুল ইসলাম ঢাকায় আশরাফ ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতাল ইন্তেকাল করেন।
উপজেলায় অতিবৃষ্টির ফলে পানি নিষ্কাশন না হওয়ার কারণে তাদের পারিবারিক গোরস্থান দুই ফুট পানির নিচে তলিয়ে আছে। পারিবারিকভাবে তাই জনাব শহীদুল ইসলামের লাশ দাফন করা সম্ভব হচ্ছে না । এমত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল হিমাগারে লাশ রাখা হয়েছে।
পানি নিষ্কাশন হলে দাফনের কাজ সম্পন্ন করবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বৈশ্বিক মহামারী করোনা মৃত ব্যক্তির লাশ দাফন করার জায়গা টুকু নেই শ্যামনগরে সুপরিকল্পীত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সরকারের খালগুলো প্রভাবশালীদের দখলে থাকায় বৃষ্টির পানিতে ডুবে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার মানুষের এমনকি মৃত্যুর পর দাফন করা সম্ভব হচ্ছে না।
সাতক্ষীরা জেলা প্রশাসক কর্তৃক 24 ঘন্টা মধ্যে খালগুলি হইতে নেট পাঠা তুলে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়ার পরও প্রভাবশালী দখলদারদের খুঁটির জোরে এখনো কোনো নেট পাঠা অপসারণ করে নাই।
এমনতো অবস্থায় সাধারণ মানুষ মনে করছেন মানবিক দিক বিবেচনা করে জান-মালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে নেট পাটা অপসারণ করা না গেলে চরম বিপর্যয় দেখা দেবে। জনপ্রতিনিধিগণ অদৃশ্য কারণে নেট পাটা অপসারণে তারা কোন কার্যক্রম সাধারণ মানুষের চোখে পড়ছে না বলে অনেকেই মন্তব্য করেছেন।
এই পরিস্থিতিতে জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন উপজেলার সচেতন নাগরিক।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d