
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আতিকুর রহমান আশিক
মানিকগঞ্জ প্রতিনিধি
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এস এ কবির জিন্নাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট জহিরুল আলম খান লোদী, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আব্দুল বাতেন,মোঃ মোতালেব হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম বাদল, যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট জিন্নাহ খান, ছাত্র দলের সভাপতি আব্দুল খালেক শুভসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply