রাকিবুল ইসলাম রঞ্জু: আজ সাভারের বনগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বিএনপির শাখা অফিস উদ্বোধন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, রবিবার বিকালে বনগাঁও ইউনিয়নের গান্দারীয়া চার রাস্তার মোড়ে উক্ত অফিস উদ্বোধন হয়, সাভার থানা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নুর আলমের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার থানা, যুবদলের সাবেক সভাপতি ও সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসাইন ডালিম, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাভার থানা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ডিপু, সাভার থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, সহ আরো অনেকেই, এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশ ও জাতির কল্যাণে মুসলিম উম্মার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply