
সাভারের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক দল নেতা রাকিব আহম্মেদ
রাকিবুল ইসলাম রঞ্জু:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভারের সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী এবং শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাভার থানা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ রাকিব আহম্মেদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গ করার মাধ্যমে মানুষের মনের অহংকার, হিংসা ও বিদ্বেষ দূর হয়। এই আনন্দ উৎসবের দিনে সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদ আনন্দকে ভাগ করে নেওয়ার আহ্বান জানান তিনি।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের কথা উল্লেখ করে মোঃ রাকিব আহম্মেদ বলেন, “শ্রমিক ও মেহনতি মানুষের সুখ-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। পবিত্র এই দিনে আমি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি।”
সেই সাথে তিনি সবাইকে নিজ নিজ পশুর বর্জ্য সঠিক স্থানে অপসারণ করে পবিত্র ঈদের দিন সাভার এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply