
সাভারের সর্বস্তরের শ্রমজীবী ও মেহনতি মানুষকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার থানা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন।
রাকিবুল ইসলাম রঞ্জু:
ঈদুল আযহা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি সাভারের সকল শ্রমিক, দিনমজুর ও পেশাজীবী সাধারণ মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মো: মনির হোসেন বলেন,
“ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছরই সুখ, শান্তি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। সাভারের অর্থনীতি ও অগ্রযাত্রার মূল চালিকাশক্তি হলো আমাদের শ্রমজীবী ভাই-বোনেরা। তাদের অক্লান্ত পরিশ্রমের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দের দিনে ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে গিয়ে যেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ উদযাপন করতে পারেন, এটাই হোক আমাদের প্রত্যাশা। মহান আল্লাহ তায়ালা যেন সব শ্রমজীবী মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি ও নিরাপত্তা দান করেন।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদে পবিত্র ঈদুল আযহা উদযাপনের উদাত্ত আহ্বান জানান।
Leave a Reply