রাকিবুল ইসলাম রঞ্জু:
সাভারে , কাউন্দিয়া ইউনিয়ন এ বিএনপির প্রতিষ্ঠাতা ,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত দশ ঘটিকার সময় (৩১ মে ২০২৫ইং)সাভারের কাউন্দিয়া ইউনিয়ন নোয়াখালী গলিতে ইউনিয়ন বিএনপির যুবদল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কাওছার আহমেদ সেন্টু, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের নেতা ও কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ আল ইসলাম, কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এস এম রাশেদ বিদ্যুৎ, সহ ইউনিয়ন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।মোনাজাতে জাতির কল্যাণ, গণতন্ত্রের সুপ্রতিষ্ঠা এবং দেশের শান্তি ও সমৃদ্ধিও কামনা করা হয় উক্ত অনুষ্ঠান শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
Leave a Reply