সাভারে তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশ সফল করতে সভা অনুষ্ঠিত। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সাভারে তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশ সফল করতে সভা অনুষ্ঠিত।

সাভারে তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশ সফল করতে সভা অনুষ্ঠিত।

রাকিবুল ইসলাম রঞ্জু: সাভারে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীষর্ক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধীকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাভার থানা যুবদলের আয়োজনে স্থানীয় এক মিলনায়তনে । সভায় বক্তরা আগামী ২৮ মে রাজধানীতে আয়োজিত এ সমাবেশ সফল করতে সকলকে অংশ নেয়ার আহবান জানান।
ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, অনুষ্ঠানের বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাজী মোকাররম হোসেন সাজ্জাদ ।

সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী শহীদুল ইসলাম শহীদ এবং মঞ্জু মোল্লার আয়োজনে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক বেলায়েতি,ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মন্ডল,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মন্ডল প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d