সাভারে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের দিনব্যাপী জন্মসনদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সাভারে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের দিনব্যাপী জন্মসনদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাভারে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের দিনব্যাপী জন্মসনদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাকিবুল ইসলাম রঞ্জু: স্টাফ রিপোর্টার

আজ সাভার পৌরসভার সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর- এর আয়োজনে সাভার পৌর ১নং ওয়ার্ডের বাড্ডা উচ্চ বিদ্যালয় ও কলেজে দিনব্যাপী জন্মনিবন্ধন ক্যাম্প অনুষ্ঠিত হয়। মুলত দারিদ্র ও হতদরিদ্র পরিবারের ঝুঁকিপূর্ণ শিশুরা যাতে সহজে জন্মনিবন্ধন করতে পারে, সেই লক্ষ্যে ছিল এই দিনব্যাপী কর্মসূচি।

প্রসঙ্গত, রূপান্তর সাভার উপজেলায় আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফান্ডের সহায়তায় অভ্যন্তরীণ যৌন পাচার প্রতিরোধে ঝুঁকিপূর্ণ শিশুদের নিয়ে সরকারি ও বেসরকারি সংস্থাসমুহের সাথে একযোগে কাজ করছে। এই কাজের অন্যতম হচ্ছে, পাচার ঝুঁকিতে থাকা শিশুদের সনাক্ত করে স্থানীয় প্রশাসন ও সেবাদানকারী সংস্থার সাথে সমন্বয় ও সক্রিয় প্রতিরোধ গড়ে তোলা।

সাভার পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার কাজী আয়েশা সিদ্দিকা ও তার টিমের প্রত্যক্ষ সহায়তায় অনুষ্ঠিত এই ক্যাম্পে জন্মনিবন্ধন এর গুরুত্ব নিয়ে আলোচনা করা সহ দিনব্যাপী ২১৫ জন ঝুঁকিপূর্ণ শিশুর অনলাইনে রেজিস্ট্রেশন এর জন্য কাগজপত্র সংগ্রহ করে লিস্ট জমা দেওয়া হয়। অন্যদিকে দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্যাম্পে ৮৭ জন নাগরিককে জন্মনিবন্ধনের আওতায় আনার জন্য ফরম জমা নেওয়া সম্ভব হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রূপান্তরের কোঅর্ডিনেটর জেভিয়ার বিশ্বাস ও উপজেলা সহায়তাকারী শামসুল হক

সাভার পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রাকিব সহ আরো অনেকেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d