
সাভার আশুলিয়া সহ দেশের সকল শ্রমজীবী মানুষকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মোঃ আবু কালাম।
রাকিবুল ইসলাম রঞ্জু:
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাভার, আশুলিয়াসহ দেশের সকল শ্রমজীবী মানুষ ও সর্বস্তরের জনগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং সাভার উপজেলা কমিটির সভাপতি মোঃ আবু কালাম।
এক শুভেচ্ছা বার্তায় এই শ্রমিক নেতা বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। এই আনন্দ উৎসবের দিনে আমি সাভার-আশুলিয়ার তৈরি পোশাক শিল্পসহ দেশের বিভিন্ন সেক্টরে কর্মরত সকল মেহনতি শ্রমিক ভাই-বোন এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”
তিনি আরও বলেন, দেশের অর্থনীতি সচল রাখার পেছনে মূল চালিকাশক্তি হলো আমাদের শ্রমজীবী মানুষ। উৎসবের এই দিনগুলোতে প্রতিটি শ্রমিকের ঘরে ঘরে আনন্দের আলো জ্বলে উঠুক। একই সাথে তিনি সকল কারখানার মালিকপক্ষকে যথাসময়ে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করার আহ্বান জানান, যাতে পরিবার-পরিজন নিয়ে সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন।
শুভেচ্ছা বার্তার শেষে মোঃ আবু কালাম সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ-সমৃদ্ধি কামনা করেন এবং ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান
Leave a Reply