
সাভার উপজেলাধীন ভাকুর্তা পুলিশ ক্যাম্প থেকে আসামি পলানোর ঘটনায় দুই পুলিশ ক্লোজড।
রাকিবুল ইসলাম রঞ্জু:
ঢাকার সাভার উপজেলাধীন ভাকুর্তা পুলিশ ক্যাম্প থেকে দৌড়ে ছাত্র হত্যা মামলার আসামি পালানোর ঘটনায় দুই সহকারী উপপরিদর্শক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২২ জুন) সন্ধ্যায় সাভার থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।
প্রত্যাহারকৃত দুইজন হলেন-সাভার মডেল থানার ভাকুর্তা ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম ও খায়রুল আলম।
জানা যায়, শনিবার (২০ জুন) সকালে ছাত্র হত্যা মামলার আসামি ও ভাকুর্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি আশাব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভাকুর্তা ফাঁড়িতে নিয়ে আসে। তবে দুপুরে গ্রেপ্তারকৃত আশাব পুলিশকে ফাঁকি দিয়ে দৌড়ে পুলিশ ক্যাম্প থেকে পালিয়ে যান।
সাভার থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই সহকারী উপপরিদর্শককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Leave a Reply