সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কফিল উদ্দিনের মৃত্যুতে থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুলের শোক প্রকাশ। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কফিল উদ্দিনের মৃত্যুতে থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুলের শোক প্রকাশ।

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কফিল উদ্দিনের মৃত্যুতে থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুলের শোক প্রকাশ।

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কফিল উদ্দিনের মৃত্যুতে থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুলের শোক প্রকাশ।

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কফিল উদ্দিনের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাভার থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুল।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, জনাব কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

এক শোকবার্তায় সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল বলেন:

 

“আলহাজ্ব মোহাম্মদ কফিল উদ্দিনের মৃত্যুতে সাভারবাসী একজন দক্ষ সংগঠক ও সমাজসেবককে হারাল। দলের প্রতি তাঁর অবদান এবং স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে জনগণের কল্যাণে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই অকাল মৃত্যু সাভারের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।”

 

সাইফুদ্দিন সাইফুল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের মরহুমের জানাজায় শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।


কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের বক্তব্যের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনের এই সংসদ সদস্য একটি গণমাধ্যমকে বলেছেন, জেলা পরিষদের প্রশাসক যে টাকার কথা বলেছেন, সেটি উপজেলার জন্য বরাদ্দ বাজেট। ওই অর্থ কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি।

 

এর আগে শনিবার (৩০ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লা জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা নিয়েছেন। একইভাবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন বলে তিনি দাবি করেন।

 

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোস্তাক মিয়া কুমিল্লা বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।রাজনৈতিক জীবনী বই

 

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, জেলা পরিষদের প্রশাসক যে বক্তব্য দিয়েছেন, তা মূলত উপজেলার জন্য বরাদ্দ বাজেটকে কেন্দ্র করে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তিনি বলেন, “এই টাকা আমাকে দেওয়া হয়নি। এটি কোনো ব্যক্তিকে দেওয়ার বিষয় নয়, বরং উপজেলা পর্যায়ে বরাদ্দ দেওয়া হয়েছে।”

 

তিনি আরও জানান, দেবীদ্বার উপজেলায় কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে, তার বিস্তারিত তালিকা জেলা প্রশাসনের কাছে রয়েছে। একইভাবে উপজেলা প্রশাসনের কাছেও ব্যয়ের পূর্ণ হিসাব রয়েছে বলে তিনি দাবি করেন এবং তা প্রকাশের আহ্বান জানান।

 

হাসনাত আবদুল্লাহ বলেন, স্থানীয় উন্নয়নের জন্য প্রয়োজন হলে তিনি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। “আমি আমার উপজেলার মানুষের জন্য কোথাও যদি ভিক্ষা চাইতেও হয়, সেটি করতে আমার আপত্তি নেই। কারণ, আমি নিজের জন্য নয়, মানুষের জন্য কাজ করি,” বলেন তিনি।

 

তিনি আরও বলেন, এটি স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দ, যা এডিপি প্রকল্পের মাধ্যমে জেলা পরিষদের মাধ্যমে ব্যয় করা হয়েছে। দেবীদ্বার উপজেলাকে এ খাতে প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

জেলা পরিষদ প্রশাসকের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন অর্থ ব্যক্তিগতভাবে নেওয়া হয়েছে। অথচ এটি সম্পূর্ণভাবে উন্নয়ন প্রকল্পের অর্থ এবং রাজস্ব খাতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ

খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই না‌তির মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ। শ‌নিবার সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর সোনডাঙ্গা থানার দারুস আমান মস‌জিদ এলাকার বিলপাড় রোডের বা‌সিন্দা শরীফুল ইসলামের বা‌ড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় নিহত শিশু দুইটির মা ফাতেমা বেগম মেরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পু‌লিশ। পু‌লিশের পাশাপা‌শি র‌্যাব ও সিআইডির টিম ঘটনাস্থল প‌রিদর্শন করেছে।

 

নিহতরা হলেন, বেবী বেগম এবং তার দুই না‌তি মোস্তাকীম ও শামীম।

 

নিহত দুই শিশুর মা ফাতেমা বেগম মেরী জানান, তার দ্বিতীয় পক্ষের স্বামী রফিকুল তার আগের ঘরের সন্তানদের ভালো চোখে দেখতো না। গত শুক্রবার রাতে তিনি বাড়িতে আসেন এবং তার সাথেই থাকেন। সকালে বাইরে থেকে তালা দিয়ে চলে যান। এরপর তার মা ও দুই সন্তানকে না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। বিকেলে পাশের রুম থেকে গন্ধ আসলে সবাইকে জানান।পু‌লিশ ও স্থানীয়রা জানায়, মেরীর খালা তার বোন বেবী বেগমকে খুঁজতে ঘটনাস্থলে আসেন। ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে জাতীয় জরু‌রি সেবা ৯৯৯-এ ফোন দেন। এর আগে স্থ‌ানীয়রা ঘরের দরজা ভেঙে চৌ‌কির (খাট) নীচ‌ থেকে নানি বেবী বেগম ও ট্রাংকের ওপর থেকে নাতি শামীমের মরদেহ দেখতে পান। পরে পু‌লিশ ছোট ছেলে মুস্তা‌কিমের মরদেহ খুঁজতে থাকেন। পরে সিআইডির টিম এসে ওয়ারড্রব থেকে মরদেহ উদ্ধার করে।

 

এদিকে সোনাডাঙ্গা থানা পুলিশ, ডিবি এবং সিআিইডির বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে ক্রাইম সিন থেকে আলামত সংগ্রহ করেছে। মরদেহ তিনজনের সুরতাহাল শেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

জানা গেছে, চার বছর পূর্বে ফাতেমা বেগমের প্রথম স্বামী মাসুম বেপারীর (৪৫) সাথে বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর তাদের সন্তান শামীম এবং মুস্তাকিম তার মা ফাতেমা বেগমের সাথে বসবাস করতে থাকেন। এর ভিতরে আন্তঃজেলা ট্রাক ড্রাইভার রফিকুলের সাথে বিয়ে হলে সেও প্রায় ফাতেমা বেগম এর মায়ের বাসায় এসে থাকতেন।খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাহিদুল ইসলাম বলেন, নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার দারুল আমান মহল্লায় শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির ভাড়া বাসায় তিনটি মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে দুটি শিশু মুস্তাকিম ও শামিম এবং তাদের নানী বেবী বেগমের মরদেহ রয়েছে। এ ঘটনায় নিহত শিশু সন্তান দুটির মা ফাতেমা বেগম মেরীকে হেফাজতে নেওয়া হয়েছে।

 

তার দেওয়া তথ্যমতে, তার দ্বিতীয় স্বামী রফিকুল এই ঘটনার সাথে জড়িত। এ ঘটনায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। রফিকুল খুলনা নগরীর মহেশ্বরপাশা এলাকার আলমগীর হোসেনের ছেলে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

খুলনায় একই ঘরের ট্রাংক-খাট-ওয়ারড্রব থেকে নানি ও দুই না‌তির মরদেহ উদ্ধার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকার সময়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কুমিল্লা জেলা পরিষদ থেকে নিয়েছেন ১৫ কোটি টাকা। অপরদিকে এনসিপি নেতা বর্তমান এমপি হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন। এই দাবি করেছেন পরিষদের বর্তমান প্রশাসক মো. মোস্তাক মিয়া। এরইমধ্যে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

 

আজ শনিবার (৩০ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এই দাবি করেন তিনি।

 

কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। মোস্তাক মিয়া বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিকের পদে রয়েছেন। আজকের আলোচনা সভায় তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

বক্তব্যে মোস্তাক মিয়া বলেন, ‘আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। তিনি আমাদের নিজস্ব রাজস্বের টাকা ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। আরেকজন হাসনাত আবদুল্লাহ। তিনি নিয়ে গেছেন ১০ কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। তারা চেয়েছিলেন যে বাংলাদেশে বৈষম্যবিরোধী একটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু তাদের মধ্যে সেটা ছিল না।’

 

জেলা পরিষদ প্রশাসক বলেন, ‘আজ বাংলাদেশ সরকার আপনাদের ভোটে নির্বাচিত। জনগণের ভোটে নির্বাচিত আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজ প্রধানমন্ত্রী, তিনি এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন। ধ্বংস হওয়া অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য আজ আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। তাঁর কাঁধে দায়িত্বে পড়েছে—যেই অর্থনীতি ধ্বংস করেছিল, এটাকে পুনরুদ্ধারের জন্য। সেটা নিয়ে উনি কাজ করছেন।’

 

কুমিল্লার আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা (টিপু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। এতে বিএনপি, এর অঙ্গসংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়ে গেছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচায় বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন।শুক্রবার (৩০ মে) গভীর রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রায়হান উত্তরপাড়া এলাকার ছুটুন মিয়ার ছেলে। এ সময় আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ১৫ জন।

 

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেয়। কিন্তু ওই যুবক তা না করে টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলে। এ নিয়ে সজীব মিয়া ক্ষুব্ধ হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। বিষয়টি টের পেয়ে মাদকের বিরুদ্ধে কাজ করা স্থানীয় যুবক কামাল, জসিম, দেওয়ান উদ্দিনসহ কয়েকজন মাদক কেনাবেচার বিষয়টি জানতে চান। এ সময় সজীব মিয়ার পক্ষ নিয়ে ক্ষিপ্ত হয় এলাকার শাহীন ও রতন মিয়া নামে আরও দুই যুবক।

সরাইল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া বলেন, মাদকসংক্রান্ত বিষয়ের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। সংঘর্ষে রায়হান নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে রায়হান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত আরও ১৫ জন আহত হন।

 

ইয়াবা কেনার টাকা দিয়ে বিস্কুট কিনে খাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, কিশোর নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে বিবাদের মধ্যে গিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুটিলায় ঘটনাটি ঘটে।

 

এ ঘটনায় নিহত মুহাম্মদ জয়নাল আবেদীনের (৩২) বড় ভাই মুহাম্মদ জাফরকে (৩৫) আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে শাহাজাহানের সঙ্গে গ্রামের জাফরের বিরোধ হয়। এ নিয়ে বাড়ির পাশের চায়ের দোকানে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে মারামারি শুরু হয়। এ সময় দুপক্ষকে থামাতে এগিয়ে যান জাফরের ছোট ভাই জয়নাল। একপর্যায়ে জাফর ছুরি দিয়ে জয়নালকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ছিল বলে জানান স্থানীয়রা।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জয়নালের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

 

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে সংবাদমাধ্যমকে বলেন, ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির বড় ভাই জাফরকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে এক নারী প্রশিক্ষণার্থীর হাতে জুতাপেটার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক নেতা। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

অভিযুক্ত আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে এনসিপি। একই সঙ্গে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

দলীয় সূত্রে জানা গেছে, আলী আজম সাব্বির এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারী সাব্বিরকে জুতা দিয়ে আঘাত করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

 

জানা যায়, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তার বিরুদ্ধে কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ, মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানো এবং অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ ওঠে।

 

অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন। পরে এক নারী প্রশিক্ষণার্থী তাকে জুতা দিয়ে মারেন। এ সময় তিনি নিজের আচরণের জন্য ক্ষমা চান বলে জানা গেছে।

 

বগুড়া টিটিসির প্রশাসনিক কর্মকর্তা ও জ্যেষ্ঠ প্রশিক্ষক রাশেদুল হাসান শাহীন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুতর। অভিযুক্তের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে এবং তিনি নিজের দোষ স্বীকার করেছেন। আগামী ১ জুন প্রতিষ্ঠান খোলার পর অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

 

এদিকে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগটি সংগঠনের নজরে আসার পরপরই আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে তাকে তিন দিনের সময় দেওয়া হয়েছে।

উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা, দল থেকে অব্যাহতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নীলফামারী রেলস্টেশন পরিদর্শনে নীলফামারী-২ আসনের এমপি

আলফারুক

 

মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধি নীলফামার)

৩১ মে ২০২৬ ইংঃ নীলফামারী রেলস্টেশন

আকস্মিক পরিদর্শন ও ঢাকা গামী নীলসাগর ট্রেনের যাত্রীদের সাথে ট্রেনের সেবার মান নিয়ে কথা বলেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ। শনিবার (৩০ মে) রাত সাড়ে আটটার দিকে সংসদ সদস্য নীলফামারী রেল স্টেশনে আসেন তিনি স্টেশনের যাত্রী বিশ্রামগার, প্ল্যাটফর্ম ও স্টেশন মাস্টারের কক্ষ সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে চিলাহাটি রেল স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী স্টেশনে এসে পৌঁছালে তিনি ট্রেনে ওঠে ঢাকাগামী যাত্রীদের সাথে কুশল বিনিময় ও ট্রেনের সেবার মান নিয়ে কথা বলেন। এসময় যাত্রীরা

ঢাকাগামী ট্রেনের বিভিন্ন সমস্যা ও ব্যবস্থাপনার কথা সংসদ সদস্যকে অবগত করেন। যাত্রীদের কথা মনোযোগ সহকারে শুনে উদ্ধাতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ট্রেনের সেবার মান বাড়ানো সহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে তিনি। এ সময় সংসদ সদস্যের সাথে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ স্থানীয় জামায়তের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নীলফামারী রেলস্টেশন পরিদর্শনে নীলফামারী-২ আসনের এমপি

কাশিমপুর তুরাগ নদীতে নিখোঁজ রাসেলের ১২ ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু,২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ।

 

মোঃ সাহাজুদ্দিন সরকার,

ক্রাইম রিপোর্টার গাজীপুর।

 

গাজীপুর নগরীর কাশিমপুরে তুরাগ নদীতে নৌকাভ্রমণে গিয়ে যুবকদের আনন্দযাত্রা মুহূর্তেই আতঙ্কে পরিণত হয়েছে। নৌকায় ডিজে গান বাজানোর সময় ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন রাসেল (২২) নামের এক যুবক। ঘটনার প্রায় ২০ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।

শনিবার বিকেলে কাশিমপুরের নামাবাজার ৬ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকার তুরাগ নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাসেল কাশিমপুরের ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দবাড়ী এলাকার ফজল আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটির আমেজে কয়েকজন বন্ধু মিলে নৌকায় করে তুরাগ নদীতে ভ্রমণে বের হন। নৌকায় ডিজে গান বাজিয়ে আনন্দ-উল্লাস চলছিল। একপর্যায়ে রাসেল ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই তিনি নদীর পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।

 

ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়। তবে স্থানীয়দের অভিযোগ, শনিবার বিকেলে ঘটনার পর উদ্ধারকারী দলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। অবশেষে প্রায় ১২ ঘণ্টা পর রোববার ভোর ৬টা ৩০ মিনিটে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

দীর্ঘ সময় পর উদ্ধার অভিযান শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, এমন জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা হলে নিখোঁজ ব্যক্তিকে জীবিত উদ্ধারের সম্ভাবনা বেশি থাকত।

 

স্থানীয় জেলে, নৌকার মাঝি ও এলাকাবাসীও নিখোঁজ যুবকের সন্ধানে সহায়তা করছেন। এদিকে ঘটনাস্থলে শত শত মানুষের ভিড় দেখা গেছে। নিখোঁজ রাসেলের পরিবার ও স্বজনদের কান্নায় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘটনার প্রায় ২০ ঘণ্টা অতিবাহিত হলেও রাসেলকে উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবুরি দল, স্থানীয় জেলে ও এলাকাবাসীর সমন্বয়ে তার সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ যুবকের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলবে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কাশিমপুর তুরাগ নদীতে নিখোঁজ রাসেলের ১২ ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু,২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি

“জনগণ যা চাইবে, সেটাই হবে আইন-নীলফামারীতে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন”

মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধি নীলফামারী)

ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এ্যাব) আহবায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন,”এক সময় দেশে আওয়ামীলীগ যা বলত, সেটাই ছিল আইন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমান করেছেন-দেশের জনগণ যা বলবে, যা চাইবে, সেটাই হবে আইন।” রবিবার (৩১মে) দুপুরে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকৌশলী তুহিন বলেন, “বগুড়ার মানুষ, দিনাজপুরের মানুষ যেটা বোঝে, সেটা আমরা বৃহত্তর রংপুরের মানুষ অনেক সময় বুঝতে পারিনা। আমরা এখনো অনেক ক্ষেত্রে অবুঝ হয়ে গেছি। তবে ভবিষ্যতে এ অবস্থার পরিবর্তন হবে বলে আশা করি।”তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, ” যদি আমরা আমাদের দলের যোগ্য প্রতিনিধিদের নির্বাচিত করতে পারি, তাহলে জনগণের দাবি-দাওয়া আদায়ে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কাছ থেকেও এলাকার উন্নয়নের জন্য প্রয়োজনীয় কাজ আদায় করে নেওয়া যাবে। নীলফামারীর জনগণের সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে।” অনুষ্ঠানে জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বরাদ্দ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় বাইসাইকেল, হুইলচেয়ার, সিলিং ফ্যান, টিউবওয়েল এবং বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি। জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী শামীমের সভাপতিিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামান্না ইয়াসমিন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন করেন। পরে জেলা পরিষদের আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজের উদ্বোধন এবং জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা বিএনপি’র আহ্বায়ক মীর সেলিম ফারুক, সিনিয়র যুগ্ন আহবায়ক সোহেল পারভেজ, যুগ্ন আহবায়ক রেয়াজুল ইসলাম কালু, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আল মাসুদ

চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

“জনগণ যা চাইবে, সেটাই হবে আইন-নীলফামারীতে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন”

নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান: গাজার গাছ সহ গ্রেফতার এক

 

মোঃ সাইদুল ইসলাম হেলাল

স্টাফ রিপোর্টার নওগাঁঃ

শনিবার (৩০ মে) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ এর একটা টীম মান্দা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। রাত ০৯ টা ৩০ ঘটিকায় অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে মান্দা থানাধীন রামনগর গ্রামের একজন ব্যাক্তি তার কচু ক্ষেতের মধ্যে গোপনে একটা গাজার গাছ রোপন করে পরিচর্যা করছে।

 

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম আসামী শ্রী নিতাই কুমার মন্ডল (৪৫) পিতা নন্দ কুমার থানা মান্দা জেলা নওগাঁ কে গ্রেফতার করে উপস্থিত এলাকাবাসীর সামনে গাজার গাছটি উদ্ধার করে জব্দ করে। গাজা গাছটির ওজন ২.৫০ কেজি। আসামির বিরুদ্ধে মান্দা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান: গাজার গাছ সহ গ্রেফতার এক

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কফিল উদ্দিনের মৃত্যুতে থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুলের শোক প্রকাশ।

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কফিল উদ্দিনের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাভার থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুল।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, জনাব কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

এক শোকবার্তায় সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল বলেন:

 

“আলহাজ্ব মোহাম্মদ কফিল উদ্দিনের মৃত্যুতে সাভারবাসী একজন দক্ষ সংগঠক ও সমাজসেবককে হারাল। দলের প্রতি তাঁর অবদান এবং স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে জনগণের কল্যাণে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই অকাল মৃত্যু সাভারের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।”

 

সাইফুদ্দিন সাইফুল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের মরহুমের জানাজায় শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কফিল উদ্দিনের মৃত্যুতে থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুলের শোক প্রকাশ।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশে একটি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে। দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, এ সময়টা হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে। জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেভাবেই চলার চেষ্টা করছে। মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছে কিছু পেতে পারে।

 

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রোববার (৩১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

সরকারপ্রধান বলেছেন, জিয়াউর রহমান কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে এমন স্থানে নিয়ে গিয়েছেন, তাতে মানুষ জিয়া ও বাংলাদেশকে এক রকম মনে করতো। কঠোর পরিশ্রম, সততার মাধ্যমে দেশে অনেক পরিবর্তন এনেছিলেন তিনি। জিয়াউর রহমানের সেই পথ অনুসরণ করতে হবে।

 

তবে দেশে সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ঘাটতি দেখা যাচ্ছে উল্লেখ করেন তারেক রহমান। বিষয়গুলো কীভাবে শিশুদের মাঝে তৈরি করা যায় তা নিয়ে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

নেত্রকোণায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-বাবা ও দুই কন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের চল্লিশা ঝাউসি এলাকার বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাইপাস সড়ক অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনের মৃত্যু হয়।

 

নিহতরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী কেশবপুর গ্রামের আয়নাল হক, তার স্ত্রী নুরজাহান বেগম এবং তাদের দুই কন্যা সন্তান স্মৃতি ও ইতি।

 

এ ঘটনায় গুরুতর আহত অটোরিকশা চালক রেহানকে উদ্ধার করে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, নতুন বাইপাস সড়ক নির্মাণ হলেও প্রধান সড়কের সংযোগস্থলে পর্যাপ্ত গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা, স্পিড ব্রেকার ও সতর্কতামূলক সাইনবোর্ড না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তাদের দাবি, দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

 

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

 

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের চার সদস্যের প্রাণহানিতে স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

সড়কে শেষ হলো পরিবারটির গল্প, নিহত বাবা-মা ও দুই মেয়ে

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার (৩০ মে) রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ হাজি দেশে পৌঁছেছেন। এদিকে চলতি বছর সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে।

 

শনিবার (৩০ মে) রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, গত ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

 

বুলেটিনে বলা হয়েছে, শনিবার বিকাল সাড়ে ৪টায় মক্কায় বাংলাদেশ মিশনের কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের (এনডিসি) সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের নির্বিঘ্নে দেশে ফেরা নিশ্চিত করার প্রয়োজনীয় করণীয়, আবাসন ও চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এতে প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক এবং আইটি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

বুলেটিনে বলা হয়, ৩০ মে থেকে আনুষ্ঠানিকভাবে হাজিদের ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ফিরতি ফ্লাইট (এসভি-৫৮০৬) স্থানীয় সময় রাত ২টা ৪ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজি নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

দেশে ফেরা ৬ হাজার ১৭৫ হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন রয়েছেন। ফিরতি যাত্রী পরিবহণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩ হাজার ৩০০ জন হাজি পরিবহণ করেছে।

 

এ পর্যন্ত মোট ১৫টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস ৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

 

অন্যদিকে সৌদি আরবে এ পর্যন্ত মোট ৩৭ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। মক্কায় ২৭ জন এবং মদিনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

 

বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ১৭৬ হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ২৬ হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে সরকার কারাগার স্থাপন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না।

 

রোববার (৩১ মে) সকালে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের দুর্বৃত্তায়নের রাজনীতি বা রাজনীতির দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে রাষ্ট্রের ভেতরে এক ধরনের ‘দুর্বৃত্তের রাষ্ট্র’ গড়ে তোলার চেষ্টা হয়েছিল, যার একটি প্রত্যক্ষ নমুনা হচ্ছে এই জঙ্গল সলিমপুর। বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পরপরই চট্টগ্রামে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। কিছু ব্যবসায়ীর বাসভবনে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে গুলি বর্ষণ এবং চাঁদা আদায়ের মতো ঘটনা ঘটার পর সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়। অপরাধীদের অবদমন করতে গত ৯ মার্চ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সমন্বিত যৌথ অভিযান পরিচালনা করা হয়।

 

মন্ত্রী উল্লেখ করেন, জঙ্গল সলিমপুরে সিসিটিভি ক্যামেরা ও বিভিন্ন পাহারা বসিয়ে সন্ত্রাসীরা যে সমান্তরাল নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছিল, তা যৌথ অভিযানের মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে তথ্য ফাঁসের কারণে অভিযানের মূল লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করা সম্ভব হয়নি। রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে র‍্যাবের নির্মাণাধীন ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে ফেলার মতো দুঃসাহস সন্ত্রাসীরা কীভাবে পেল—তা কঠোরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং এর পেছনে থাকা ভূমিদস্যু ও মূল ইন্ধনদাতাদের চিহ্নিত করা হচ্ছে।

 

জঙ্গল সলিমপুরের স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জনগণের সরকার। জনগণকে স্বস্তি ও নিরাপত্তা দেওয়া আমাদের মূল লক্ষ্য। বিভিন্ন পারিপার্শ্বিক কারণে যারা এখানে এসে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছেন বা স্থানান্তরিত হয়েছেন, তাদের কাউকেই আপাতত উচ্ছেদ করা হবে না। প্রকৃত বাসিন্দাদের টেকসই পুনর্বাসনের জন্য সরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে। তিনি উচ্ছেদ সংক্রান্ত যে কোনো অপপ্রচারে কান না দিয়ে স্থানীয় বাসিন্দাদের প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার আহ্বান জানান।

 

জঙ্গল সলিমপুরে রোড নেটওয়ার্ক তৈরির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, সলিমপুর ইউনিয়নের সঙ্গে সীতাকুণ্ড, ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সংযোগ ঘটিয়ে একটি আধুনিক রোড নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ড্রোন চিত্র ও সড়ক মানচিত্র পর্যালোচনা করে এই অঞ্চলে পুলিশ, বিজিবি, র‍্যাবসহ বিভিন্ন বাহিনীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সেনানিবাসের সুযোগ-সুবিধা সৃষ্টির কাজ চলছে।

 

এছাড়া, বায়েজিদ লিংকের আশপাশে খাস জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের ঝুলে থাকা প্রকল্পটি প্রশাসনিক অনুমোদনের আলোকে দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। জঙ্গল সলিমপুরের পাশাপাশি অপরাধপ্রবণ বেতুয়া ও চা বাগান এলাকা থেকেও সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করা হবে।

 

জনপ্রত্যাশা অনুযায়ী জনগণকে সঙ্গে নিয়ে দেশে ‘আইনের শাসন’ প্রতিষ্ঠা করতে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

 

এ সময় উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। রোববার (২১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সরকার সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করবে বলে জানান আসাদুজ্জামান।

 

এর আগে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, এতটা স্বাধীনতা অন্য অনেক দেশেই দেখা যায় না। সুপ্রিম কোর্টের বিচারকদের পোস্টিং বা শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সেই স্বাধীনতার ভিন্ন রূপও আমরা অতীতে দেখেছি, যেখানে রাজনৈতিক প্রভাবের অভিযোগও উঠেছে।

 

মামলার দীর্ঘসূত্রতা প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। বিচারক ও আইনজীবীর সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় এই জট তৈরি হয়েছে। এ সময় তিনি রামিসা হত্যা মামলার ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তি দেবেন আদালত, আশা আইনমন্ত্রীর

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d