রাকিবুল ইসলাম রঞ্জু
আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের আস্থা ও ভালোবাসা অর্জন করে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি। সাভার পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ও মহল্লায় এখন তার নাম সাধারণ মানুষের মুখে মুখে।
দীর্ঘদিন ধরে এলাকার নানা উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন ওবায়দুর রহমান অভি। যেকোনো দুর্যোগ-দুর্ভোগে সাভারের খেটে খাওয়া, সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক অঙ্গনে পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখার কারণে সব বয়সের ও শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি এক গ্রহণযোগ্য ব্যক্তিতে পরিণত হয়েছেন। সাধারণ ভোটারদের একাংশের মতে, সাভার পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে ওবায়দুর রহমান অভির মতো যোগ্য, সৎ ও গতিশীল নেতৃত্বের কোনো বিকল্প নেই।
পৌরবাসীর সুখে-দুঃখে পাশে থাকার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ওবায়দুর রহমান অভি জানান, সাভার পৌরসভার রাস্তাঘাটের উন্নয়ন, যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর। দল যদি তাকে প্রার্থী হওয়ার সুযোগ দেয় এবং সাভারবাসী তাকে সেবা করার সুযোগ দেয়, তবে সাভারকে একটি মডেল ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।
এলাকার সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওবায়দুর রহমান অভি তার সততা, ব্যক্তিত্ব ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইতিমধ্যে সাধারণ জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে নিতে সক্ষম হয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে সাভার পৌর এলাকায় এখন তাকে নিয়েই চলছে জোর গুঞ্জন ও জল্পনা-কল্পনা।
Leave a Reply