
সাভার পৌর ৯ নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী মোল্লার অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা।
রাকিবুল ইসলাম রঞ্জু:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, অত্র ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোহাম্মদ আলী মোল্লা।
এক শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ আলী মোল্লা বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ, উৎসর্গ ও সমপ্রীতির এক মহান বার্তা নিয়ে হাজির হয়। এই আনন্দের ক্ষণে আমি সাভার পৌর ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের আপামর জনসাধারণকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা।”
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন প্রতিটি পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। কোরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে সবাইকে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। একই সাথে তিনি ৯ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
Leave a Reply