
সিকিউরিটি গার্ড থেকে রাতারাতি নেতা- হাবিবুল্লাহ কতৃক সাংবাদিকের তথ্য সংগ্রহে বাধা!
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় সরকারি দপ্তর থেকে তথ্য সংগ্রহকে কেন্দ্র করে বিরোধ, হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক আমাদের দেশ পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি এবং World Human Rights Organisation (WHRO)-এর সদস্য মো. ইয়াছিন মোড়ল। গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে করা ওই জিডির নম্বর ১২০৫ এবং জিডি ট্র্যাকিং নম্বর DOSWES।
জিডিতে তিনি অভিযোগ করেন, গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তথ্য অধিকার আইন, ২০০৯-এর অধীনে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গেলে সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেন। পরবর্তীতে বিষয়টি যাদবপুর ফুলবাড়িয়া দাখিল মাদ্রাসার নিরাপত্তাকর্মী মো. হাবিবুল্লাহ জানতে পারেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
জিডিতে আরও বলা হয়, এর আগে থেকেই ওই ব্যক্তির সঙ্গে আবেদনকারীর পূর্বশত্রুতা ও বিরোধ চলে আসছিল। রাস্তাঘাটে দেখা হলে বিভিন্নভাবে গালিগালাজসহ ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।
আবেদনকারীর অভিযোগ, ১৬ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ২ টার দিকে মো. হাবিবুল্লাহ ব্যবহৃত 01723-609886 মোবাইল নম্বর থেকে WhatsApp-এর মাধ্যমে তাকে হুমকিসূচক বার্তা দেওয়া হয়। জিডিতে তিনি দাবি করেন, তাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং তার ছেলে-মেয়ে ও পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করেন মো. ইয়াছিন মোড়ল।
মাদ্রাসা চলাকালীন সময়ে, ডিউটিরত অবস্থায় হাবিবুল্লাহ কিভাবে হুমকি দিলেন, এমন প্রশ্নে যাদবপুর ফুলবাড়িয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আবুল বাশার জানান, প্রতিষ্ঠানের কাজ বাদ দিয়ে এসব করে বেড়াচ্ছে, এগুলো আমি কোন ভাবে মেনে নিবো না, তার বিরুদ্ধে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি এবং আমরা শিক্ষকরা ব্যবস্থা নিবো
তবে জিডিতে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে। অভিযুক্ত মো. হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করে বক্তব্য পাওয়া সম্ভব হয়নি পাওয়া যায়নি।
Leave a Reply