সিরাজগঞ্জে নাতনিকে হত্যার দায়ে নানি গ্রেপ্তার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সিরাজগঞ্জে নাতনিকে হত্যার দায়ে নানি গ্রেপ্তার

সিরাজগঞ্জে নাতনিকে হত্যার দায়ে নানি গ্রেপ্তার

সিরাজগঞ্জের এনায়েতপুরে পারিবারিক কলহের জেরে লাবনী আক্তার (৮) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা ও নানির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহত শিশুর বাবা। ইতোমধ্যে নিহতের নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে এনায়েতপুর থানা পুলিশ।
নিহত লাবনী এনায়েতপুর থানার ব্রাহ্মণ গ্রামের নাহিদ আলমের মেয়ে। শিশুটির বাবা পেশাগত কারণে ঢাকায় থাকায় সে অসুস্থ মা নার্গিস খাতুনের সঙ্গে নানাবাড়িতে থাকত।
বিষয়টি নিশ্চিত করে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম শনিবার (৩১ মে) দুপুরে দেশ টিভিকে বলেন, শুক্রবার (৩০ মে) রাতে অসুস্থ অবস্থায় লাবনীকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এর আগেই সন্ধ্যার দিকে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিশুটির মরদেহের মাথা ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওসি
আরও বলেন, এঘটনায় নিহত শিশুর বাবা নাহিদ আলম বাদি হয়ে তার স্ত্রী ও শাশুড়ির (শিশুটির মা ও নানির) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যেই নিহত শিশুটির নানি লালবানুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং মামলাটিরও তদন্ত শুরু হয়েছে।।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d