হবিগঞ্জ বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা কোভিড-১৯ আক্রান্ত-গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
হবিগঞ্জ বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা কোভিড-১৯ আক্রান্ত-গণ টেলিভিশন

হবিগঞ্জ বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা কোভিড-১৯ আক্রান্ত-গণ টেলিভিশন

এস এম খলিলুর রহমান (রাজু) ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥
হবিগঞ্জ বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৩ জুলাই মঙ্গলবার তিনি অসুস্থবোধ করলে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কোভিড-১৯ এর পরিক্ষা করলেই রিপোট প্রজিটিভ আসে। আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএন্ডএফপিও ও ডাঃ শামীমা খাতুন।

গত ১২ জুলাই সোমবারও তিনি অনলাইনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা করার পাশাপাশি বানিয়াচং সদরের হাটবাজারসহ প্রতিটি এলাকায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দিনভর টহল দিয়েছেন। তিনি নিয়মিত হাট বাজারসহ সর্বক্ষেত্রে বানিয়াচং উপজেলাবাসীকে করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা করতে সচেতনতার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করে আসছিলেন।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সাথে মোবাইল ফোনে আলাপ কালে তিনি জানান কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের খবর পেয়েই নিজ বাসায় আইসোলেশনে আছি। তার পরেও বানিয়াচং বাসীর কাছে আমার একটাই দাবী আপনারা সরকারি সকল আদেশসহ স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজে সুস্থ থাকার পাশাপাশি অন্যকে সুস্থ থাকতে সহযোগিতা করুন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

উল্লেখ্য গত ০৩ জুলাই থেকে বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d