হাতীবান্ধা ভুট্টার ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া দুই প্রতারক গ্রেফতার। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
হাতীবান্ধা ভুট্টার ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া দুই প্রতারক গ্রেফতার।

হাতীবান্ধা ভুট্টার ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া দুই প্রতারক গ্রেফতার।

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় ভুট্টার ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া দুই প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতারের ঘটনায় প্রেস ব্রিফিং করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

রোববার (১ আগস্ট) দুপুর ১টার দিকে হাতীবান্ধা থানায় ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া প্রতারক চক্রের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার।

এবিষয়ে লিখিত বক্তব্যে বলা হয়, প্রতারক সোহেল মিয়া ও রফিকুল ইসলাম নামের দুজনের দুটি ট্রাকে করে ভুট্টা কোম্পানীতে পাঠালে তারা গন্তব্যে না পৌছে দিয়ে অন্যত্র নিয়ে আত্মসাত করেন। এমন ঘটনায় হাতীবান্ধা ও পাটগ্রাম থানায় পৃথকভাবে দুটি অভিযোগ পেলে প্রতারক চক্রকে গ্রেফতার করতে মাঠে নামেন পুলিশ প্রসাশন।

লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানার দিকনির্দেশনায় ও থানা পুলিশ কঠোর পরিশ্রম করে অভিযুক্ত সোহেল মিয়াকে জামালপুর জেলার মাদাগঞ্জ থেকে ও রফিকুল ইসলামকে রংপুর মিঠাপুকুর থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ভবিষ্যতে মানুষ যেন প্রতারিত না হয় সেজন্য আজকের এই প্রেস ব্রিফিং আলোচনা করা হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, ওসি তদন্ত রফিকুল ইসলাম, এসআই আংগুর, এসআই মিজান প্রমুখসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীর উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d