২০ কেজি হরিণের মাংসসহ সাতক্ষীরা রেঞ্জে এক শিকারী গ্রেফতার। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
২০ কেজি হরিণের মাংসসহ সাতক্ষীরা রেঞ্জে এক শিকারী গ্রেফতার।

২০ কেজি হরিণের মাংসসহ সাতক্ষীরা রেঞ্জে এক শিকারী গ্রেফতার।

গন টিভি শ্যামনগর প্রতিনিধি।

সাতক্ষীরা রেঞ্জের বন বিভাগের অভিযানে ২০কেজি হরিনের মাংসসহ জুব্বার গাজী (৩৩) নামে এক চোরা-শিকারিকে আটক করা হয়েছে। আটককৃত চোরা-শিকারি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মরাগাং গ্রামের সুজাউদ্দীন গাজীর ছেলে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২ টার দিকে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন কৈখালী স্টেশনের বনবিভাগে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমোবারক হোসেন জানতে পারেন সুন্দরবনের দিপবুর ভারানির খাল নামক স্থানে হরিন শিকারিরা ফাঁদ পেতে হরিন শিকার করছে। তাৎক্ষনিক তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনার জন্য যান। পথি মধ্যে দিপবুর ভারানির খাল নামক স্থানে একজন চোরাশিকারীকে দেখে তাকে আটক করে।
সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন কৈখালী স্টেশনের বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ. মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুব্বার গাজী (৩৩) নামে এক চোরাশিকারকে২০কেজি হরিনের মাংসসহ আটক করা হয়েছে। এ সময় তার ওই চোরা-শিকারির কাছ থেকে আনুমানিক ২০ কেজি হরিনের মাংস, ০১ টি দা ও ০১ টি টর্চ লাইট জব্দ করা হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে শিকারের কাজে ব্যবহৃত ফাঁদ বা অন্য কোন সরঞ্জাম আছে কিনা সেটা দেখার জন্য ওই চোরাশিকারীকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। পুনরায় অভিযান শেষে শিকারীকে বন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d