
২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট-এ অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ সাইন্টিফিক সেমিনার!
বিশেষ প্রতিনিধি: মামুন হাওলাদার
আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, সকাল ৯.০০ টায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের গাইনী বিভাগের আয়োজনে একটি অত্যন্ত সময়োপযোগী সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারের মূল আলোচ্য বিষয় ছিল: “Managing High risk pregnancy: Recent clinical updates” (উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা ব্যবস্থাপনা: সাম্প্রতিক ক্লিনিক্যাল আপডেট)।
উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন স্বনামধন্য চিকিৎসকবৃন্দ:
সভাপতি: ডাঃ অসীম কুমার সমাদ্দার, তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট।
প্রধান অতিথি: অধ্যাপক ডাঃ হোসনেয়ারা খাতুন, প্রাক্তন বিভাগীয় প্রধান (গাইনী), আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
বিশেষ অতিথি: ডাঃ আবু দাউদ খান, প্রাক্তন সহযোগী অধ্যাপক (গাইনী), গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল।
মূল বক্তা (Key note Speaker): ডাঃ ডালিয়া হালদার, সহযোগী অধ্যাপক (গাইনী), গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল।
সম্মানিত অতিথি (Guest of Honor): ডাঃ তাপস কুমার সরকার, আরএমও, ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট।
এই চমৎকার আয়োজনটির সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল নুভিস্টা ফার্মা লিমিটেড (Nuvista pharma limited)
মাতৃস্বাস্থ্য সুরক্ষা এবং উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে, চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Leave a Reply