মালয়েশিয়ার পেনাং-এ প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মালয়েশিয়ার পেনাং-এ প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬

মালয়েশিয়ার পেনাং-এ প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬

মালয়েশিয়ার পেনাং-এ প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬ ।

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।।

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং মালয়েশিয়া সরকারের সামাজিক নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠান পারকেসো (PERKESO)-এর যৌথ উদ্যোগে

২৫ এপ্রিল ২০২৬ পেনাংয়ের পারকেসো ভবনে উৎসবমুখর পরিবেশে “মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকেসো (PERKESO)-এর ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান মিস্টার হারিরি হারুন এবং ডাইরেক্টর মিসেস পুয়ান রাফিদাহ বিনতি আব্দুল রহিম। এছাড়াও পারকেসোর অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন কোম্পানি ও রেমিট্যান্স হাউসের প্রতিনিধিবৃন্দ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং মালয়েশিয়ায় কর্মরত শতাধিক প্রবাসী বাংলাদেশি কর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে পারকেসো কর্তৃক প্রবাসী কর্মীদের কল্যাণে গৃহীত বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে তথ‍্য তুলে ধরা হয়। এসময় পারকেসোর পক্ষ থেকে বাংলাদেশী কর্মীসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়।

অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী প্রবাসী বাংলাদেশি কর্মীদের “রেমিট্যান্স যোদ্ধা” হিসেবে আখ্যায়িত করে দেশের অর্থনীতিতে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং তাঁদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় নব নির্বাচিত সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি মালয়েশীয় সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচীর প্রশংসা করেন এবং এসকল সুবিধা প্রাপ্তির লক্ষ‍্যে প্রবাসী শ্রমিকদের মালয়েশিয়ার আইন ও অন‍্যান‍্য নিয়মকানুন মেনে চলার নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার, মিনিস্টার (শ্রম), পারকেসোর প্রতিনিধি, বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি, সিবিএল রেমিট্যান্স হাউসের প্রধান নির্বাহী, নিয়োগকর্তাদের (এমপ্লয়ার) প্রতিনিধি ও বাংলাদেশী কর্মীদের একজন প্রতিনিধি।

বক্তারা প্রবাসী কর্মীদের কল্যাণ, অধিকার সুরক্ষা এবং কর্মীদের নিরাপদ কর্ম পরিবেশের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তাঁরা কর্মীদের মালয়েশিয়ার আইন মেনে চলা, মালয়েশীয় সরকারের সামাজিক সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিষ্ঠার সাথে কাজ করার পাশাপাশি বৈধ পথে রেমিটেন্স প্রেরণের জন‍্য পরামর্শ প্রদান করেন।

এ সময় প্রবাসী কর্মীদের জন্য নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

 

অনুষ্ঠানের শেষাংশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে প্রবাসী শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

স্টাফ রিপোর্টার:

দেশজুড়ে চলমান বোর্ড পরীক্ষা ঘিরে নতুন করে প্রশ্নফাঁসের অভিযোগে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে, টেলিগ্রামের গোপন গ্রুপে ১০ থেকে ১২ হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, কিছু টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপে পরীক্ষার আগেই কথিত প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখানো হচ্ছে। অভিযোগ রয়েছে, এসব গ্রুপে টাকা নিলে প্রশ্ন দেওয়া হচ্ছে এবং কিছু ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিল থাকার কথাও বলা হচ্ছে।

তবে শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রশ্নফাঁসের যে খবর প্রচার করা হচ্ছে তা উদ্দেশ্যপ্রণোদিত এবং সত্য নয়।

বিশেষজ্ঞরা বলছেন, টেলিগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রশ্নফাঁসের নামে প্রতারণা নতুন নয়। অনেক ক্ষেত্রে ভুয়া প্রশ্ন দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। আন্তর্জাতিক বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও এমন ভুয়া লিকের মাধ্যমে প্রতারণার ঘটনা ঘটেছে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, কোনো ধরনের অননুমোদিত উৎস থেকে প্রশ্ন সংগ্রহ বা লেনদেন আইনত দণ্ডনীয় অপরাধ।

বিএনপি সরকারের প্রথম বোের্ড পরীক্ষায় চরম ব্যর্থতা! সকল বোর্ডের প্রশ্নপত্র বিক্রি হচ্ছে মাত্র ১০-১২ হাজার টাকায়

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সারা বিশ্বেই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি গড়ে ওঠে তাদের পড়াশোনা ও গবেষণার কারণে। কিন্তু আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচিতি গড়ে ওঠে রাজনৈতিক কারণে। বিশ্ববিদ্যালয়গুলো আলোচনায় আসে রাজনৈতিক হানাহানি ও অস্থিরতার কারণে। জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমরা এই অবস্থার পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক চট্টগ্রামে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমাদেরকে উদ্বিগ্ন ও হতাশ করেছে। দলীয় আধিপত্য প্রতিষ্ঠায় ক্যাম্পাসে উত্তেজনা তৈরি করা হয়েছে এবং পরস্পর বিরোধী কর্মকাণ্ডে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার আশংকা তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শক্তহাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আহবান জানায়। একই সাথে ছাত্র সংগঠন দুইটিকে গঠনমূলক শিক্ষাবান্ধব রাজনৈতিক সংস্কৃতি চর্চার আহবান জানায়।

আজ ২৫ এপ্রিল শনিবার দলের নিয়মিত বৈঠকে এসব মন্তব্য করেন অধ্যক্ষ ইউনুছ আহমাদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের মহাসচিব বলেন, একটি স্বাধীন ও আধুনিক রাষ্ট্রে ছাত্র রাজনীতি হওয়া উচিৎ পড়াশোনা, গবেষণা ও দক্ষতাকেন্দ্রীক। কিন্তু ছাত্র রাজনীতি হয়ে উঠেছে দলীয় লেজুড়বৃত্তি। এর অবসান হতে হবে। কোন অবস্থাতেই ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ নষ্ট করা যাবে না।

 

বৈঠকে আরো উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ মকবুল হোসাইন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলাওয়ার হোসেন সাকী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ জান্নাতুল ইসলাম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মোস্তফা কামাল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ মুহাম্মদ নুরুন্নবী, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, সহ-প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, সহ-দফতর সম্পাদক এডভোকেট বরকতুল্লাহ লতিফ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকী, কেন্দ্রীয় সদস্য মুফতি রেজাউল করীম আববার, সদস্য মাওলানা শামসুদ্দোহা আশরাফী, ডা. শহিদুল ইসলাম।

 

বার্তা প্রেরক

শেখ ফজলুল করীম মারুফ

কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ

শিক্ষাঙ্গনে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে পড়ালেখার পরিবেশ নষ্ট করা যাবে না

মালয়েশিয়ার পেনাং-এ প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬ ।

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।।

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং মালয়েশিয়া সরকারের সামাজিক নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠান পারকেসো (PERKESO)-এর যৌথ উদ্যোগে

২৫ এপ্রিল ২০২৬ পেনাংয়ের পারকেসো ভবনে উৎসবমুখর পরিবেশে “মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকেসো (PERKESO)-এর ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান মিস্টার হারিরি হারুন এবং ডাইরেক্টর মিসেস পুয়ান রাফিদাহ বিনতি আব্দুল রহিম। এছাড়াও পারকেসোর অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন কোম্পানি ও রেমিট্যান্স হাউসের প্রতিনিধিবৃন্দ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং মালয়েশিয়ায় কর্মরত শতাধিক প্রবাসী বাংলাদেশি কর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে পারকেসো কর্তৃক প্রবাসী কর্মীদের কল্যাণে গৃহীত বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে তথ‍্য তুলে ধরা হয়। এসময় পারকেসোর পক্ষ থেকে বাংলাদেশী কর্মীসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়।

অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী প্রবাসী বাংলাদেশি কর্মীদের “রেমিট্যান্স যোদ্ধা” হিসেবে আখ্যায়িত করে দেশের অর্থনীতিতে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং তাঁদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় নব নির্বাচিত সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি মালয়েশীয় সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচীর প্রশংসা করেন এবং এসকল সুবিধা প্রাপ্তির লক্ষ‍্যে প্রবাসী শ্রমিকদের মালয়েশিয়ার আইন ও অন‍্যান‍্য নিয়মকানুন মেনে চলার নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার, মিনিস্টার (শ্রম), পারকেসোর প্রতিনিধি, বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি, সিবিএল রেমিট্যান্স হাউসের প্রধান নির্বাহী, নিয়োগকর্তাদের (এমপ্লয়ার) প্রতিনিধি ও বাংলাদেশী কর্মীদের একজন প্রতিনিধি।

বক্তারা প্রবাসী কর্মীদের কল্যাণ, অধিকার সুরক্ষা এবং কর্মীদের নিরাপদ কর্ম পরিবেশের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তাঁরা কর্মীদের মালয়েশিয়ার আইন মেনে চলা, মালয়েশীয় সরকারের সামাজিক সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিষ্ঠার সাথে কাজ করার পাশাপাশি বৈধ পথে রেমিটেন্স প্রেরণের জন‍্য পরামর্শ প্রদান করেন।

এ সময় প্রবাসী কর্মীদের জন্য নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

 

অনুষ্ঠানের শেষাংশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে প্রবাসী শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।

মালয়েশিয়ার পেনাং-এ প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন লাভ করায় ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাভার থানা বিএনপি।

রাকিবুল ইসলাম রঞ্জু:

শনিবার (২৫ এপ্রিল) ইঞ্জিনের সানজিদা ইসলাম তুলির বাসভবনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে থানা বিএনপির পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত সাভার থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুল, সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসাইন ডালিম,সহ নেতৃবৃন্দ সানজিদা ইসলাম তুলির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং গুম হওয়া পরিবারের অধিকার আদায়ে তার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সাভার থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুল, বলেন, “সানজিদা ইসলাম তুলি রাজপথের একজন লড়াকু সৈনিক। সংরক্ষিত নারী আসনে তার মনোনয়ন তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এ সময় সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসাইন ডালিম বলেন, সানজিদা ইসলাম তুলি এদেশের মানুষের কল্যাণে কাজ করবেন আমরা বিশ্বাস করি, সংসদীয় কার্যক্রমে তিনি জনগণের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।”

 

শুভেচ্ছা বিনিময়কালে সানজিদা ইসলাম তুলি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে রাজপথে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শুভেচ্ছা কালে সাভার থানা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন লাভ করায় ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে

 

প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ কোটি শিক্ষার্থীকে পর্যায়ক্রমে উন্নতমানের টিফিন বা মিড-ডে মিল পৌঁছে দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।

তিনি বলেন, এই খাবার যাতে মানসম্মত, পুষ্টিগুণসম্পন্ন এবং দীর্ঘক্ষণ সংরক্ষিত থাকে, সেজন্য আধুনিক প্রযুক্তিনির্ভর গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনে ‘দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড’ অডিটোরিয়ামে বায়োটেড আয়োজিত ‘ফ্রম জিনোম টু বায়োইকোনমি: ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের বায়োটেকনোলজি সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর অন্যতম বড় প্রতিশ্রুতি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘মিড-ডে মিল’ নিশ্চিত করা। বর্তমানে টিফিন হিসেবে বাটার বন বা কলার মতো যেসব খাবার দেওয়া হয়, সেগুলো দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এই সমস্যা সমাধানে আমাদের এমন গবেষণা ও উন্নয়ন প্রয়োজন, যাতে সাশ্রয়ী মূল্যে এবং দীর্ঘ সময় ভালো থাকে এমন খাবার তৈরি করা যায়। এতে শিশুরা সঠিক সময়ে পুষ্টিকর টিফিন পাবে এবং জাতীয় অপচয় রোধ হবে।

প্রাথমিক শিক্ষার্থীদের উন্নতমানের টিফিন দেওয়ার পরিকল্পনা

 

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। আজ বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম রাঙামাটি সড়কের রাউজান চারাবটতল এলাকায়প্রথম আলো

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে নিহত বিএনপি কর্মী কাউসারুজ্জামানের লাশ নিয়ে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করেছেন স্বজন ও গ্রামবাসী। আজ শনিবার বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত রাউজানের চারাবটতল এলাকায় এ অবরোধ চলে। অবরোধকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশকে আলটিমেটাম দেন। খুনিদের প্রকাশ্য এনে বিচার নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।

বেলা সাড়ে তিনটার দিকে সরেজমিন দেখা যায়, লাশ বহনকারী অ্যাম্বুলেন্স এবং লাশ রাখার খাটিয়া দিয়ে সড়ক অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। শত শত নারী-পুরুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন এবং খুনিদের বিচারের দাবিতে স্লোগান দেন। এ সময় সড়কটির দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ায় দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

পুলিশ জানিয়েছে, আজ বিকেল চারটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তবে সন্ধ্যায় লাশ দাফনের পর মামলা দিতে পরিবারকে থানায় আসতে বলা হয়েছে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাউসারুজ্জামানের ওপর গত দুই বছরে আরও কয়েকবার সন্ত্রাসীরা হামলা করেছে। এবার গুলি করে হত্যা নিশ্চিত করেছে। তবে কী নিয়ে তাঁর সঙ্গে বিরোধ, সেটি পরিষ্কার জানেন না তাঁরা।

পরিবারের সদস্যরা জানান, কাউসারুজ্জামান গতকাল শুক্রবার রাত তিনটার দিকে তাঁর নানাবাড়ি থেকে দাওয়াত খেয়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন। পথে সাত–আটজন অস্ত্রধারী তাঁর ওপর হামলা করে। তাঁর পিঠে গুলি লাগে। স্বজনেরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আজ ভোরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাউজানে খুন হওয়া বিএনপি কর্মীর লাশ রেখে মহাসড়ক অবরোধ

প্রতিবেদনঃ ওমর ফারুক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ (শনিবার, ২৫ এপ্রিল ২০২৬) সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষাটি সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা সময় ধরে অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে ১০০ নম্বরের নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বছর প্রায় সাড়ে চার লাখের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে, যেখানে আসনের বিপরীতে প্রায় সমসংখ্যক আবেদনকারী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা

মোঃ ওমর ফারুক

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভাগ খুলনা, যা ইতিহাস, ঐতিহ্য ও অর্থনীতির দিক থেকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। খুলনা জেলা প্রশাসনিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৮৮২ সালে। সেই হিসেবে প্রতিবছর এর জন্মবার্ষিকী উদযাপিত হয়।

খুলনা বিভাগ মোট ১০টি জেলা নিয়ে গঠিত—খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর।

খুলনা বিভাগের মোট আয়তন প্রায় ২২,২৮৫ বর্গকিলোমিটার। শিল্প, বন্দর ও প্রাকৃতিক সম্পদের জন্য এই অঞ্চল বিশেষভাবে পরিচিত। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের একটি বড় অংশ এই বিভাগের অন্তর্ভুক্ত, যা খুলনাকে আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব দিয়েছে।

১৮৮২ সালে প্রতিষ্ঠিত খুলনা আজ ১০ জেলার সমন্বয়ে গঠিত একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী বিভাগ।

আজ খুলনার ১৪৪ তম জন্মবার্ষিকী

সিটি করপোরেশন, পৌরসভা এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। কবে নাগাদ এসব নির্বাচনের তফসিল ঘোষণা হবে, সেটাও স্পষ্ট নয়। তবুও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এসব নির্বাচন ঘিরে তৎপরতা চালাচ্ছেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। আইন সংশোধন হওয়ায় এবার দলীয় প্রতীকে ভোট না হওয়ার সুযোগে একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে রয়েছেন।

 

তারা ইতোমধ্যে এলাকায় এলাকায় গণসংযোগ করছেন। তাদের পোস্টার, ফেস্টুন ও ব্যানারে সয়লাব হাট-বাজার, গুরুত্বপূর্ণ সড়কের অলিগলি ও জনসমাগমস্থল। নিজেদের পরিচিতি তুলে ধরতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন এসব প্রার্থী। ভোটারদের মনোযোগ টানতে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও জোর দিচ্ছেন তারা। সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দলীয় সূত্র বলছে, এবার স্থানীয় সরকার নির্বাচনে শক্ত অবস্থান নিশ্চিত করতে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি। জাতীয় নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন নেতাকর্মীরা।

 

জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, ‘স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দলীয় প্রস্তুতি রয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর দলীয় পূর্ণ শক্তি নিয়ে সবাই (নেতাকর্মী) ভোটের মাঠে নামবে। এজন্য ‘কোদাল’ দিয়ে মাঠ তৈরি করতে হবে না।’ সরকারের কার্যক্রমের সফলতায় জাতীয় নির্বাচনের সাফল্য স্থানীয় সরকার নির্বাচনেও পড়বে বলে মনে করেন বিএনপির এ সিনিয়র নেতা। তিনি বলেন, ‘সরকার গঠনের পর গত দুই মাসে ক্ষমতাসীন বিএনপি সরকারের যে অর্জনগুলো রয়েছে, তাতে জনমনে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। এ কারণেই আমাদের নেতাকর্মীরা অধিকাংশ স্থানে বিজয়ী হবে।’

 

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সরকার গঠন করে বিএনপি। এবার দলটির নজর স্থানীয় সরকার নির্বাচনে। এই নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সরকার থেকে বলা হচ্ছে শিগগিরই অনুষ্ঠিত হবে এই নির্বাচন। তারই ধারাবাহিকতায় ঢাকাসহ অন্যান্য সিটি করপোরেশন, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে সম্ভাব্য প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। কেউ কেউ আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-এমনটা ধরে নিয়েই এগোচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। একইসঙ্গে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরছেন তারা।

 

জানা যায়, ইতোমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় অনেকেই মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। দেয়ালে-দেয়ালে শোভা পাচ্ছে তাদের পোস্টার ও ফেস্টুন। বিভিন্ন ইস্যুতে এলাকাভিত্তিক নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। একই চিত্র তৃণমূলেও।

 

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে ২১টি জেলার বিএনপির শীর্ষ পদে থাকা অন্তত ৩০ জন নেতার অভিমত জানতে চেয়েছে যুগান্তর। কিছুটা অভিন্ন সুরে নেতারা জানান, জাতীয় নির্বাচনের পরপরই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ করছেন বিএনপির নেতাকর্মীরা। তারা পোস্টার, ফেস্টুন করে সম্ভাব্য প্রার্থিতা জানান দিয়েছেন। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনেও ভালো ফলের আশাবাদী তারা। এজন্য দলীয় সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগাম এই তৎপরতা নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তুলবে বলেও মনে করে বিএনপির তৃণমূল। একইসঙ্গে এসব নির্বাচনে দলীয় প্রতীক না থাকার সুযোগে একাধিক প্রার্থী যাতে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় না থাকে, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।

 

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল যুগান্তরকে বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে আমাদের দলের নেতাকর্মীদের প্রস্তুতি আছে। যে যার মতো করে নিজ নিজ এলাকায় কাজ করছেন। তবে দল থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তিনি বলেন, অনেকেই মাঠপর্যায়ে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। কে কোন পদে নির্বাচন করবেন, সেটি জানান দিচ্ছেন। আমাদেরও অনেকেই বলে রাখছেন যে, তারা এলাকায় নির্বাচনি কর্মকাণ্ড চালাবেন। তবে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে, সেটি সম্ভাব্য প্রার্থীরা মেনে নেবেন।

উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ভোলার মনপুরা উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছালাউদ্দিন আহমেদ প্রিন্স। তিনি যুগান্তরকে বলেন, এলাকাবাসী চান আমি চেয়ারম্যান পদে নির্বাচন করি। জনগণের এই দাবিকে স্বাগত জানিয়ে আমি প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, বিগত সময়ে মনপুরাবাসীর পাশে ছিলাম, এখনো আছি।

স্থানীয় নির্বাচনের আগাম প্রস্তুতি নিচ্ছে বিএনপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আট ফুট দীর্ঘ একটি অজগর উদ্ধার করে পাহাড়ে অবমুক্ত করেছে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রি-এসএ)।

 

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে নীপবন শিশু বিদ্যালয়ের সামনে সাপটি দেখা যায়।

 

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জমাদিউল আউয়াল সুজাত সাপটি দেখে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেসকে খবর দেন।

 

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘আট ফুট দীর্ঘ সাপটি একটি বার্মিজ পাইথন। অজগর সাপ সাধারণত বেশ লম্বা হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে লম্বা সাপ হল রেটিকুলেটেড পাইথন। তবে আমাদের দেশে বার্মিজ পাইথনই বেশি দেখা যায়।’

 

উদ্ধার করা সাপটি ক্যাম্পাসের পাহাড়ি অঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে রফিক বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমরা সাপ অবমুক্ত করার নির্দিষ্ট স্থান প্রকাশ করি না। তবে এটুকু বলা যায়, ক্যাম্পাসের নিকটবর্তী পাহাড়ি ও বনাঞ্চল এলাকায় এটি অবমুক্ত করা হয়েছে।’

 

সংগঠনের উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল আল হায়দার বলেন, বার্মিজ পাইথন আমাদের আদি সাপ। আমাদের দেশে তিন ধরনের পাইথন পাওয়া যায়। তার মধ্যে এটা সবচেয়ে বেশি পাওয়া যায়। এই সাপ ১৭ থেকে ১৮ ফুট হতে পারে। এটা জুভেনাইল বা সাব-এডাল্ট সাপ।

 

তিনি বলেন, এই সাপের কোনো বিষ নেই। মানুষের জীবন ঝুঁকি হবে এমন কোনো ক্ষতি করে না। তবে পুকুরে নেমে মাছ খেয়ে বা খামারের মুরগি বা হাঁস খেয়ে ক্ষতি করে। এছাড়া কোনো ক্ষতি করে না।

 

এর আগে গত ১০ ও ১২ এপ্রিল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুটি কিং কোবরা উ

দ্ধার করা হয়।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফুট দীর্ঘ আজগর উদ্ধার

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d