খুলনা রূপসা ইটভাটা শ্রমিক ইউনিয়নে নতুন আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা মণ্ডলী গঠন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
খুলনা রূপসা ইটভাটা শ্রমিক ইউনিয়নে নতুন আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা মণ্ডলী গঠন

খুলনা রূপসা ইটভাটা শ্রমিক ইউনিয়নে নতুন আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা মণ্ডলী গঠন

খুলনা প্রতিনিধি :খুলনা জেলা রূপসা উপজেলার পালের বাজার এলাকার রূপসা ইটভাটা শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১১০৫), দীর্ঘদিনের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ৯ সদস্যের উপদেষ্টা মণ্ডলী গঠন করেন।

সম্প্রতি রাজনৈতিক অস্থিরতা ও ছাত্র-জনতা আন্দোলনের কারণে পূর্বের কমিটির অধিকাংশ সদস্য এলাকা থেকে গা ঢাকা দেওয়ায় ইউনিয়নের কার্যক্রম ব্যাহত হয়েছিল। এ পরিস্থিতিতে ইউনিয়নের প্রধান উপদেষ্টা মিসেস পারুল বেগমের নেতৃত্বে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্যদের উপস্থিতিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়।

নতুন আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন: মোঃ নাসির ফকির (আহ্বায়ক), মোঃ বাবু শেখ (সদস্য সচিব), মোঃ কামরুল ইসলাম, মোঃ সেলিম চৌধুরী, মোঃ জামাল শেখ, মোঃ নিয়াম মল্লিক, মোঃ ইয়ামিন হালদার, মোঃ সাইদ শেখ, মোঃ মিজানুর রহমান খোকন, মোঃ জাহিদ হালদার, মোঃ নবিদুল ইসলাম, মোঃ কামরুল মোল্লা, মোঃ শাহাজাহান হালদার, মোঃ নাসিম হাওলাদার, আব্দুস সালাম শেখ, মোঃ রহমান শেখ, মোঃ আঃ জব্বার শেখ, মোঃ মিজান শেখ ওরফে মেঝো ভাই এবং মোঃ রনি শেখ।

উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন: মিসেস পারুল বেগম (প্রধান উপদেষ্টা), মনিরুল হাসান বাপ্পি, মোঃ জাবেদ হোসেন মল্লিক, মোঃ বকুল শেখ, মোল্যা সেলিম আজাদ, মোঃ কামরুল হাসান পলাশ (আইন উপদেষ্টা), মোঃ হাবিবুর রহমান, মোঃ আঃ জলিল শেখ এবং মোঃ নজরুল শেখ।

 

নতুন গঠিত এই আহ্বায়ক কমিটি আগামী সভায় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবেন বলে জানা যায়।

 

রূপসা ইটভাটা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে খুলনা বিভাগের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন বিভাগীয় শ্রম দপ্তরকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মিসেস পারুল বেগম জানিয়েছেন, “নতুন কমিটির মাধ্যমে ইউনিয়নের কার্যক্রম সচল হবে এবং শ্রমিকদের অধিকারের সুরক্ষা ও উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d