
সাভার-আশুলিয়াসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক নেতা কবির হোসেন
রাকিবুল ইসলাম রঞ্জু:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার, আশুলিয়াসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ত্যাগ ও উৎসবের এই মহিমান্বিত ক্ষণে আমি দেশের সকল মেহনতি পোশাক শ্রমিক ভাই-বোন এবং দেশবাসীকে জানাই ঈদের অকৃত্রিম শুভেচ্ছা।
শ্রমিক নেতা কবির হোসেন বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন:
“পোশাক শ্রমিকরা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে দেশের অর্থনীতি সচল রাখছেন। ঈদের এই আনন্দ যেন প্রতিটি শ্রমিকের ঘরে সমভাবে পৌঁছায়। কোনো শ্রমিক যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন, সেজন্য মালিকপক্ষ ও প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। এই ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা যেন একটি বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
সবশেষে তিনি ঈদ উদযাপনে সবাইকে যাতায়াতের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরাপদ ঈদযাত্রার আহ্বান জানান।
Leave a Reply