
সাভার-আশুলিয়াবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আব্দুর রহমান বাবুল।
রাকিবুল ইসলাম রঞ্জু:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাভার ও আশুলিয়াসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান বাবুল।
এক শুভেচ্ছা বার্তায় এই জনপ্রিয় বিএনপি নেতা বলেন, “ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। কুরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে সমাজের সকল ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি সাভার ও আশুলিয়ার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, এই ঈদ যেন প্রতিটি পরিবারে বয়ে আনে অনাবিল আনন্দ ও উচ্ছেদ করে সব অন্যায়-অবিচার।
পরিশেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনাসহ সাভার-আশুলিয়াবাসীর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply