
কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সমাজসেবক মনিরুল ইসলাম মনি
প্রতিবেদনঃ মোঃ ওমর ফারুক
কালীগঞ্জ উপজেলার ৯ নং মথুরেশপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মনিরুল ইসলাম মনি। তিনি মেসার্স সাইদুর বস্তুলয় এন্ড গার্মেন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঈদুল আযহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি ইউনিয়নের শ্রমজীবী, কৃষিজীবী, মৎস্যজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক।”
তিনি আরও বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। মথুরেশপুর ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকতে আমি অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যাব ইনশাআল্লাহ।”
স্থানীয়দের মতে, ব্যবসার পাশাপাশি মোঃ মনিরুল ইসলাম মনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার এই শুভেচ্ছা বার্তা ইউনিয়নবাসীর মাঝে আনন্দ ও উৎসবের আমেজ আরও বাড়িয়ে তুলেছে।
Leave a Reply