পুরনো বন্ধুত্বের নতুন অধ্যায়: সুবিদখালী র,ই, পাইলটে ২০০৮ ব্যাচের বর্ণাঢ্য পুনর্মিলনী - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
পুরনো বন্ধুত্বের নতুন অধ্যায়: সুবিদখালী র,ই, পাইলটে ২০০৮ ব্যাচের বর্ণাঢ্য পুনর্মিলনী

পুরনো বন্ধুত্বের নতুন অধ্যায়: সুবিদখালী র,ই, পাইলটে ২০০৮ ব্যাচের বর্ণাঢ্য পুনর্মিলনী

পুরনো বন্ধুত্বের নতুন অধ্যায়: সুবিদখালী র,ই, পাইলটে ২০০৮ ব্যাচের বর্ণাঢ্য পুনর্মিলনী

 

নিজস্ব প্রতিনিধি।

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক আনন্দঘন ও স্মৃতিময় পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে বিদ্যালয় জীবনের নানা স্মৃতি রোমন্থন করেন প্রাক্তন শিক্ষার্থীরা।

 

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও বিদেশে অবস্থানরত অনেক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রেজিস্ট্রেশন, পরিচয়পর্ব, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদানসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশায় কর্মরত প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 

বক্তারা বলেন, বিদ্যালয় শুধু শিক্ষা অর্জনের স্থান নয়, এটি একজন মানুষের জীবনের ভিত্তি গড়ে দেয়। দীর্ঘ ১৮ বছর পর সহপাঠীদের সঙ্গে মিলিত হওয়ার এই আয়োজন সকলের মাঝে নতুন উদ্দীপনা ও আনন্দের সঞ্চার করেছে। ভবিষ্যতেও এই বন্ধন অটুট রাখতে নিয়মিত এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

 

পুনর্মিলনী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণকে বর্ণিল সাজে সাজানো হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একে অপরের খোঁজখবর নেন, পুরোনো দিনের স্মৃতি ভাগাভাগি করেন এবং বিদ্যালয় জীবনের নানা মজার ঘটনা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

 

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক উদাহরণ সৃষ্টি করাই এই পুনর্মিলনীর মূল উদ্দেশ্য।

 

দিনব্যাপী এই আয়োজন শেষে সকলের অংশগ্রহণে গ্রুপ ছবি ধারণ করা হয় এবং বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, “সময়ের ব্যবধানে আমরা যে যেখানে থাকি না কেন, এই বিদ্যালয় এবং সহপাঠীদের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক কখনোই মুছে যাবে না। এই পুনর্মিলনী আমাদের সেই বন্ধনকে আরও দৃঢ় করেছে।”

 

অনুষ্ঠানটি আনন্দ, আবেগ, স্মৃতি ও সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়, যা অংশগ্রহণকারীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।


সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

 

সোমবার (১ জুন) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা।

 

৬৯’এর গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তোফায়েল আহমেদ। ১৯৪৩ সালের ২২ অক্টোবর, ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

 

১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন তোফায়েল আহমেদ। ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে ব্যাপক পরিচিতি পান তিনি।

 

১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে, পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তোফায়েল আহমেদ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

তোফায়েল আহমেদ মারা গেছেন

চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে সরকার কারাগার স্থাপন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না।

 

রোববার (৩১ মে) সকালে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের দুর্বৃত্তায়নের রাজনীতি বা রাজনীতির দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে রাষ্ট্রের ভেতরে এক ধরনের ‘দুর্বৃত্তের রাষ্ট্র’ গড়ে তোলার চেষ্টা হয়েছিল, যার একটি প্রত্যক্ষ নমুনা হচ্ছে এই জঙ্গল সলিমপুর। বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পরপরই চট্টগ্রামে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। কিছু ব্যবসায়ীর বাসভবনে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে গুলি বর্ষণ এবং চাঁদা আদায়ের মতো ঘটনা ঘটার পর সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়। অপরাধীদের অবদমন করতে গত ৯ মার্চ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সমন্বিত যৌথ অভিযান পরিচালনা করা হয়।

 

মন্ত্রী উল্লেখ করেন, জঙ্গল সলিমপুরে সিসিটিভি ক্যামেরা ও বিভিন্ন পাহারা বসিয়ে সন্ত্রাসীরা যে সমান্তরাল নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছিল, তা যৌথ অভিযানের মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে তথ্য ফাঁসের কারণে অভিযানের মূল লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করা সম্ভব হয়নি। রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে র‍্যাবের নির্মাণাধীন ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে ফেলার মতো দুঃসাহস সন্ত্রাসীরা কীভাবে পেল—তা কঠোরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং এর পেছনে থাকা ভূমিদস্যু ও মূল ইন্ধনদাতাদের চিহ্নিত করা হচ্ছে।

 

জঙ্গল সলিমপুরের স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জনগণের সরকার। জনগণকে স্বস্তি ও নিরাপত্তা দেওয়া আমাদের মূল লক্ষ্য। বিভিন্ন পারিপার্শ্বিক কারণে যারা এখানে এসে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছেন বা স্থানান্তরিত হয়েছেন, তাদের কাউকেই আপাতত উচ্ছেদ করা হবে না। প্রকৃত বাসিন্দাদের টেকসই পুনর্বাসনের জন্য সরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে। তিনি উচ্ছেদ সংক্রান্ত যে কোনো অপপ্রচারে কান না দিয়ে স্থানীয় বাসিন্দাদের প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার আহ্বান জানান।

 

জঙ্গল সলিমপুরে রোড নেটওয়ার্ক তৈরির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, সলিমপুর ইউনিয়নের সঙ্গে সীতাকুণ্ড, ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সংযোগ ঘটিয়ে একটি আধুনিক রোড নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ড্রোন চিত্র ও সড়ক মানচিত্র পর্যালোচনা করে এই অঞ্চলে পুলিশ, বিজিবি, র‍্যাবসহ বিভিন্ন বাহিনীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সেনানিবাসের সুযোগ-সুবিধা সৃষ্টির কাজ চলছে।

 

এছাড়া, বায়েজিদ লিংকের আশপাশে খাস জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের ঝুলে থাকা প্রকল্পটি প্রশাসনিক অনুমোদনের আলোকে দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। জঙ্গল সলিমপুরের পাশাপাশি অপরাধপ্রবণ বেতুয়া ও চা বাগান এলাকা থেকেও সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করা হবে।

 

জনপ্রত্যাশা অনুযায়ী জনগণকে সঙ্গে নিয়ে দেশে ‘আইনের শাসন’ প্রতিষ্ঠা করতে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

 

এ সময় উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে রাজধানীর মিরপুর পল্লবীর কালশী এলাকার বস্তির বাসিন্দারা।

 

আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঝুম বৃষ্টিতে বস্তিবাসী আশ্রয় নেয় কালশী ফ্লাইওভারের নিচে।

 

সোমবার (২৫ মে) কালশী এলাকার বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

এ ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া না গেলেও রাত থেকে দুপুর পর্যন্ত কোনো সহায়তা পায়নি বলে জানিয়েছে বস্তির বাসিন্দারা।

 

তারা বলছেন, গতকাল রাতে ক্রীড়া প্রতিমন্ত্রী এসে আশ্বাস দেয়ার পর এ পর্যন্ত আর কেউ দেখা করতে আসেনি।

 

স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকার যেন পুনর্বাসনের জন্য সহায়তা করে। আশ্বাসে নয়, এর বাস্তবায়ন চায় তারা।

 

এদিকে, আজ দুপুরের দিকে একটি সংস্থা থেকে ৩শ’ মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

খোলা আকাশের নিচে কালশী বস্তিবাসী, বৃষ্টিতে হাহাকার

পবিত্র ঈদুল আজহার ছুটিতে নাড়ির টানে বাড়ির উদ্দেশে বের হওয়া ঘরমুখো মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে শিল্পাঞ্চল আশুলিয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা সড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় ১১ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ে ঘরমুখো মানুষরা।

 

ঈদের ছুটিতে একযোগে সবাই গ্রামের উদ্দেশে রাস্তায় নেমে এলে অতিরিক্ত যানবাহনের চাপে এবং যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠনামা করানোয় এই যানজটের সৃষ্টি হয়।

 

সরেজমিনে খোঁজ নিয়ে বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নবীনগর ও নবীনগর-চন্দ্রা সড়কের নবীনগর থেকে বাইপাইল এবং জিরানী থেকে বাড়ইপাড়া পর্যন্ত সড়কে তীব্র যানজটের খবর পাওয়া গেছে।

 

এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইল পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয় এবং নবীনগর-চন্দ্রা সড়কের জিরানী থেকে বাড়ইপাড়া পর্যন্ত ৩ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়।

 

সাভার পরিবহনের যাত্রী মুন্না হোসেন বলেন, আমি গাবতলী থেকে বিকেল ৪টার দিকে রওনা হয়েছি চন্দ্রা যাওয়ার উদ্দেশে।

কিন্তু সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বাইপাইলে এসে যানজটে বসে আছি বলে জানান তিনি।

 

সেলফী পরিবহনের চালক মো. মারুফ বলেন, দুপুরের পর থেকে সড়কে যাত্রীদের চাপ বেড়েছে। তাই বাসের চাপও বৃদ্ধি পেয়েছে। জাহাঙ্গীরনগর বিশমাইল এলাকায় মহাসড়কের ওপর যত্রতত্রভাবে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করায় যানজটের শুরু হয়। সেখানে দীর্ঘক্ষণ আটকে থেকে নবীনগর পার হতেই আধাঘণ্টার ওপর সময় চলে গেছে।

 

এদিকে মহাসড়কের যানজটের প্রভাব পড়েছে আশাপাশের সংযোগ সড়কেও। এতে করে মানুষ প্রয়োজনীয় কাজেও যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করে। এ ছাড়া দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে শিশু, বৃদ্ধসহ সাধারণ যাত্রীরা গরমে অতিষ্ঠ হয়ে পড়ে। ঈদযাত্রার প্রথম দিনেই এমন ভোগান্তিতে পড়ে হতাশ সাধারণ যাত্রীরা।

 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান বলেন, বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানোর কারণে যানজটের সৃষ্টি হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যানজট শুরু হয়ে বাইপাইল পর্যন্ত গেছে। তবে যানজট নিরসনে পুলিশ বিভিন্ন পয়েন্টে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

দুই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি, থেমে থেমে চলছে গাড়ি

 

 

 

 

 

 

 

আমিনবাজারবাসীকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা পলিন

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমিনবাজার ইউনিয়নবাসীসহ দেশবাসীকে অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আমিনবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক মাসুদ রানা পলিন।

 

এক শুভেচ্ছা বার্তায় মাসুদ রানা পলিন বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ধৈর্যের শিক্ষা নিয়ে হাজির হয়। আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্যের প্রতীক এই উৎসব। কোরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে আমাদের সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে।”

 

তিনি আরও বলেন, “আমিনবাজার ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। হিংসা-বিদ্বেষ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর, শান্তিময় ও বৈষম্যহীন সমাজ গঠনে এগিয়ে আসি—এই আমার প্রত্যাশা। দল-মত নির্বিশেষে আমি আমিনবাজারের সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।”

 

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করেন এবং উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

আমিনবাজারবাসীকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা পলিন

সাভার-আশুলিয়াসহ দেশবাসীকে পরিচ্ছন্ন রাজনীতিবিদ রাশেদুল আহসান রাশেদের ঈদুল আজহার শুভেচ্ছা

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার ও আশুলিয়াসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পরিচ্ছন্ন ক্লিন ইমেজের রাজনীতিবিদ ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ।

 

আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ধৈর্যের শিক্ষা নিয়ে হাজির হয়। পশু কুরবানির মাধ্যমে আমরা যেন আমাদের ভেতরের অহংকার ও হিংসা-বিদ্বেষকে বিসর্জন দিতে পারি।”

 

তিনি আরও বলেন, সাভার ও আশুলিয়াবাসীসহ দেশের প্রতিটি মানুষের জীবন আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। ঈদুল আজহার এই পবিত্র আবহে ধনী-দরিদ্রের মধ্যকার সকল বৈষম্য ভুলে গিয়ে সবাই যেন এক কাতারে শামিল হতে পারেন, এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

শুভেচ্ছা বার্তার শেষ অংশে রাশেদুল আহসান রাশেদ সবাইকে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান এবং সকলের কোরবানি যেন মহান আল্লাহর দরবারে কবুল হয় সেই দোয়া করেন।

সাভার-আশুলিয়াসহ দেশবাসীকে পরিচ্ছন্ন রাজনীতিবিদ রাশেদুল আহসান রাশেদের ঈদুল আজহার শুভেচ্ছা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডেস্ক রিপোর্টঃ মোঃ ওমর ফারুক

 

কুমিল্লা জেলা পরিষদের ১০ কোটি টাকা বরাদ্দ নিয়ে প্রশাসকের বক্তব্যের জবাব দিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক থেকে লাইভে এসে ওই বরাদ্দের ব্যাখ্যা দিয়েছেন তিনি। দীর্ঘ ৪৩ মিনিটের ভিডিওতে হাতেকলমে ১০ কোটি টাকার হিসাব দিয়েছেন হাসনাত আবদুল্লাহ।

 

ফেসবুক লাইভে হাসনাত বলেছেন, ‘রাজস্ব বরাদ্দ ও এডিপি বরাদ্দের পার্থক্য না বুঝে একজন দায়িত্বশীল ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন। এসব অর্থ প্রকল্পে ব্যয় করা হয়েছে। ব্যক্তি হিসেবে তাদের কোনো সম্পর্ক নেই।’

 

তিনি বলেন, ‘এটি স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া বিশেষ বরাদ্দ, যেটা জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। প্রশাসক রাজস্ব খাত আর বিশেষ বরাদ্দ সম্পর্কে জ্ঞান থাকলে এ কথা বলতেন না। আর উনি এমনভাবে বলেছেন, মনে হচ্ছে টাকা আমরা নিজেরা পকেটে নিয়ে গেছি। অথচ দেবিদ্বারের বিভিন্ন কাজে বরাদ্দ দেওয়া হয়েছে।’

 

এনসিপির এই নেতা বলেন, ‘এখানে তো লুকানোর কিছু নেই, সব কিছু ওয়েবসাইটে আছে। এটি চাইলে যে কেউ দেখতে পারে। আমি আগেও এসব বরাদ্দ নিয়ে লাইভে এসে হিসাব দিয়েছি।’

 

হাসনাত বলেন, ‘১০ কোটি টাকার কথা বলা হচ্ছে। আমি যখন নির্বাচিত হইনি-অর্থাৎ ২০২৪-২৫ সালে এডিপি সাধারণ, এডিপি বিশেষ এবং রাজস্ব নিজস্বসহ সব মিলিয়ে ৮ কোটি ৪২ লাখ টাকার প্রজেক্ট দেবিদ্বারে দেওয়া হয়েছে। এক টাকা কম না, এক টাকা বেশিও না। ১৪৮টি খাতে এসব প্রজেক্ট দেওয়া হয়েছে। একটা প্রজেক্টও পূর্ণাঙ্গ কমপ্লিট হয়নি। এগুলো আপনারা অনলাইনে গেলেই দেখতে পাবেন।’

 

তিনি বলেন, ‘অথচ জেলা প্রশাসক বললেন আমি ১০ কোটি টাকা নিয়ে গেছি। গত দুই দিন মিডিয়া ট্রায়াল চালানো হলো আমরা টাকা নিয়ে গিয়েছি, টাকার কথা মানুষের কাছে লুকিয়েছি। এটা তো লুকানোর কিছু নেই, সব কিছু ওয়েবসাইটে। ইটস ভেরি ওপেন, ব্রড ডেলাইট ওপেন।’

 

এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, ‘যারা প্রোপাগান্ডা করেছেন-আপনাদের যদি চর্মচক্ষু থাকে এবং একটু জ্ঞানবুদ্ধি থাকে শুধু ইন্টারনেটে সার্চ করলেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। কোন খাতে কয় টাকা এবং কোন প্রক্রিয়ায় গেছে- চাইলেই সব কিছু বের করা সম্ভব।’

 

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমার এলাকার যতগুলা বরাদ্দ বাজেট এসেছে সম্প্রতি লাইভে সবগুলো বিস্তারিত তুলে ধরেছি। এমনটি আমার পেজ ‘জবাবদিহিতায়’য প্রতিনিয়ত আপডেট জানানো হয়। সবার বাসায় মোবাইল, ইন্টারনেট ও ফেসবুক আছে। সার্চ করলেই যে কেউ ডিটেইল দেখতে পারেন। এখন এটাকে যেভাবে ফ্রেমিং করা হলো এটা খুবই দুঃখজনক।’

কুমিল্লা জেলা পরিষদের ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

ডেস্ক রিপোর্টঃ মোঃ ওমর ফারুক

রাজধানীর ধানমণ্ডিতে মাসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করলে পুলিশ তাদের কয়েকজনকে আটক করে।

 

সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নেতাকর্মীরা স্লোগান দিলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় ১০ থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

 

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের ধানমণ্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক।

 

তিনি বলেন, ‘যথাসময়ে স্মুথলি মরদেহবাহী গাড়ি যাতে করে যেতে পারে, আমরা সেই ব্যবস্থা করেছি। আর যারা বিশৃঙ্খলা করেছে তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়, সেই সংখ্যাটি এই মুহূর্তে বলতে পারছি না। যাচাই-বাছাই করে জানানো হবে।

 

আটককৃতরা আওয়ামী লীগের নেতাকর্মী কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা বিশৃঙ্খলা করেছে তাকে ধরা হয়েছে। তবে যদি আটককৃতদের মধ্যে সাধারণ কেউ থাকে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।’

 

এর আগে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তোফায়েল আহমেদ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১০দিন বাকি। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ জুন মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপ ভারতে সরাসরি দেখাবে জি এন্টারটেইনমেন্ট।

ডেস্ক রিপোর্টঃ মোঃ ওমর ফারুক

বাংলাদেশে বিশ্বকাপ দেখা নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা।

 

সোমবার জি এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা ২০২৬ ফিফা বিশ্বকাপ এবং ২০৩৪ সাল পর্যন্ত আরও ৩৮টি ফিফা ইভেন্ট সম্প্রচারের স্বত্ব পেয়েছে। চুক্তির আর্থিক শর্তাবলী প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, এই চুক্তির মূল্য ৩০ থেকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে হতে পারে। এতে ভারতজুড়ে বেশ স্বল্পমূল্যেই ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগ পাচ্ছেন ক্রীড়াপ্রেমীরা।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা প্রাথমিকভাবে ভারতের প্যাকেজটির জন্য ১০০ মিলিয়ন ডলার চেয়েছিল। পরে তাদের চাওয়া দাম কমিয়ে ৬০ মিলিয়ন ডলারে নামিয়ে আনে। এর আগে গত ১৫ মে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘সিএমজি’ প্রায় ৬০ মিলিয়ন ডলারে ২০২৬ বিশ্বকাপের একচেটিয়া স্বত্ব কিনে নেয়।

 

ভারত ও চীনে সম্প্রচার স্বত্ব চূড়ান্ত হলেও বাংলাদেশের দর্শকরা এখনো জানেন না তারা কোথায় দেখবেন বিশ্বকাপ। বাংলাদেশে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের জন্য ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার (প্রায় ১৫০ কোটি ৯৮ লাখ টাকা) দাবি করেছে ফিফার সংশ্লিষ্ট পক্ষগুলো। এর সঙ্গে কর, অগ্রিম আয়কর ও ভ্যাট যুক্ত হলে মোট ব্যয়ের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকায় গিয়ে পৌঁছাতে পারে।

 

বিপুল পরিমাণ এই অর্থের কারণে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি কিংবা দেশের অন্য কোনো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এখন পর্যন্ত এই চুক্তিতে সম্মত হতে পারেনি। মূলত এই আকাশচুম্বী আর্থিক চাহিদার কারণেই বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

 

তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যয় সংকোচন করে দেশে বিশ্বকাপ সম্প্রচারের চেষ্টা এখনো চলমান রয়েছে। আজ বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা শুরু হওয়ার কথা। বর্তমানে দেশের কয়েকটি বেসরকারি সম্প্রচারমাধ্যম যৌথভাবে স্বত্ব নেওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে। যেখানে টি-স্পোর্টস ও স্টার নিউজের অংশীদারিত্বের একটি উদ্যোগের কথা শোনা যাচ্ছে। পাশাপাশি দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার বিষয়েও আলোচনা চলছে।

 

সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় মাধ্যমে বিনা মূল্যে বিশ্বকাপ দেখানোর প্রস্তাব দেওয়া হলেও ফিফা তাতে সায় দেয়নি।

বিশ্বকাপ দেখানোর সুখবর পেল ভারত, আলোচনায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্টঃ মোঃ ওমর ফারুক

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শতভাগ সুষ্ঠু, নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সব পরীক্ষা কেন্দ্রের জন্য এক অত্যন্ত জরুরি ও কড়া নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের নতুন নিয়মানুযায়ী, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখার পাশাপাশি এর সঙ্গে যুক্ত প্রযুক্তিগত বিবরণ এবং প্রশ্নপত্র বহনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর জরুরি ভিত্তিতে বোর্ডে জমা দিতে হবে।

 

 

সোমবার (১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়। পরীক্ষার গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতেই বোর্ড প্রশাসন এই কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

 

পরীক্ষা নিয়ন্ত্রকের পাঠানো নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে যে, এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের স্বার্থে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ডিভিআর বা এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক উচ্চগতির ইন্টারনেট সংযোগ চালু রাখতে হবে। একই সাথে সংশ্লিষ্ট কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার মূল আইডি এবং পাসওয়ার্ড—যা ক্যামেরা ব্র্যান্ড এবং ডিভাইসের সুনির্দিষ্ট সিরিয়াল নম্বরসহ বিস্তারিত তথ্য আগামী ৮ জুনের মধ্যে বোর্ডের অফিশিয়াল ইমেইল (controller@dhakaeducationboard.gov.bd)-এ জরুরি ভিত্তিতে পাঠাতে হবে; যাতে বোর্ড কর্তৃপক্ষ যেকোনো সময় যেকোনো কেন্দ্রের পরিস্থিতি সরাসরি তদারকি করতে পারে।

 

ডিজিটাল নিরাপত্তার পাশাপাশি মাঠপর্যায়ে প্রশ্নপত্র ফাঁসের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশ্ন বহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও কঠোর জবাবদিহিতার আওতায় আনছে শিক্ষাবোর্ড। নির্দেশনায় উল্লেখ করা হয়, যেসব শিক্ষক, কর্মচারী এবং সরকারি ট্যাগ অফিসার প্রতিদিন সকালে মূল ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ ও কেন্দ্রে পরিবহনের কাজের সাথে সরাসরি সম্পৃক্ত থাকবেন, তাদের প্রত্যেকের পূর্ণাঙ্গ নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং ব্যক্তিগত সচল মোবাইল নম্বর আগামী ৮ জুনের মধ্যে বোর্ডে পাঠাতে হবে। শিক্ষাবোর্ড এই পুরো বিষয়টি ‘অতীব জরুরি’ বা সর্বোচ্চ অগ্রাধিকারমূলক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে এবং এই নির্দেশনা অমান্যকারী কেন্দ্রের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের

ডেস্ক রিপোর্টঃ মোঃ ওমর ফারুক

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

 

এছাড়া, চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে।

 

সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

 

বিদ্যুৎ বিভাগের আদেশে বলা হয়েছে, এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

 

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ঈদ উপলক্ষ্যে দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবারও আগের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে রাত ১০টার পরিবর্তে সব শপিংমল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করতে হবে।

 

আদেশে আরও বলা হয়, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকান

নীলফামারীতে বারো ধান সংগ্রহের উদ্বোধন

 

মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধি নীলফামারী) নীলফামারীতে অভ্যন্তরীণ বারো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার

(১ জুন) বিকেলে নীলফামারী সদর খাদ্য গুদামে ধান সংগ্রহের উদ্বোধন করান নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা, সদর উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা মোহাম্মদ সুজা, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুজ্জামান প্রমুখ। উদ্বোধনের দিন সদর উপজেলার টুপামারী ইউনিয়নের আব্দুর রহমান নামের এক কৃষকের কাছ থেকে ৩ মেট্রিক টন ধান ক্রয় করে তাৎক্ষণিক তাকে ধনের মূল্য পরিশোধের চেক প্রদান করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা জানান, চলতি বারো মৌসুমে সদর উপজেলার কৃষকদের কাছ থেকে

২ হাজার ৪ শত মেট্রিক টন বারো ধান সংগ্রহ করা হবে।

এজন্য কৃষক অ্যাপে আবেদনকারীর কৃষকদের মধ্য হতে লটারির মাধ্যমে ৮৪৫ জনকে নির্বাচিত করা হয়েছে। লটারিতে নির্বাচিত প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারী খাদ্য গুদামে দিতে পারবেন। এছাড়াও চলতি মৌসুমে মিল মালিকদের কাছ থেকে ১৪ হাজার ৭১ মেট্রিক টন চাল ও ৭৭১ মেট্রিক টন আতব চাল সংগ্রহ করা হবে।

নীলফামারীতে বারো ধান সংগ্রহের উদ্বোধন 

নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার বাবা হান্নান মোল্লা রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা যায়, তিনি হঠাৎ শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসেন। হৃদরোগজনিত সমস্যার সন্দেহে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিট (সিসিইউ)-তে অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুক এর অধীনে পর্যবেক্ষণে আছেন।

 

হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোঃ রফিকুল ইসলাম দ্রুত হান্নান মোল্লাকে দেখতে যান। তিনি হাসপাতালে উপস্থিত হয়ে হান্নান মোল্লা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং কর্তব্যরত চিকিৎসক ও অধ্যাপক ডাঃ তৌফিক রহমান ফারুক এর কাছে তার বর্তমান অবস্থার বিস্তারিত তথ্য নেন। এ সময় তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেন এবং রামিসার বাবার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।

 

প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে পটাশিয়ামের ঘাটতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে এবং তিনি হৃদপিণ্ডের পর্দার প্রদাহে (ভাইরাল পেরিকার্ডাইটিস) আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

বর্তমানে হান্নান মোল্লার অবস্থা স্থিতিশীল থাকলেও, চিকিৎসকরা আরও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন।

রামিসার বাবাকে দেখতে হাসপাতালে অধ্যাপক ডা. রফিক

সোমবার (১ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দর্শকনন্দিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধ করে দেওয়ার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে এ প্রশ্ন তুলেন তিনি।

 

সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, পরিবারের সকলকে নিয়ে দেখার মতো একটি সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। সেই সিনেমাটি কেন বন্ধ করে দেওয়া হলো? আমি যদি প্রশ্ন করি, যেই রাষ্ট্র ৬ বছরের শিশুকে ধর্ষণ আর বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, যেই রাষ্ট্রে দুর্নীতি, টাকাপাচার আর ব্যাংকলুট বন্ধ করতে পারে না- সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়?যে রাষ্ট্র শিশু ধর্ষণ ও বলাৎকার ঠেকাতে পারে না, সেই রাষ্ট্র কীভাবে সিনেমা প্রদর্শন বন্ধে মদদ দেয়- সেই প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।এর আগে গত ৩০ মে জেলা শহরে কওমি মাদরাসার শিক্ষার্থীদের বাধায় ‘বনলতা এক্সপ্রেস’ এর প্রদর্শনী স্থগিত করে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। এছাড়া ওইদিন রাতে কসবা উপজেলার তালতলা গ্রামে পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে সিনেমাটির প্রদর্শনী বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠে।

শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়?’

জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় সোমবার (১ জুন) থেকে সুন্দরবনে প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময়ে জেলে, বাওয়াল, মৌয়াল ও পর্যটকদের সুন্দরবনে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ।

 

বন বিভাগ জানিয়েছে, জুন থেকে আগস্ট এই তিন মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রধান প্রজনন মৌসুম। এই বিশেষ সময়ে বনের নদী ও খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। যার ফলে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হওয়ার সুযোগ পায়। বনের এই স্বাভাবিক প্রাকৃতিক বিকাশকে বাধাগ্রস্ত না করতেই তিন মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে পুনরায় সুন্দরবন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

 

নিষেধাজ্ঞা চলাকালীন বনের ভেতরে সব ধরনের প্রবেশ রুখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌপুলিশ যৌথভাবে সমন্বিত নজরদারি ও টহল পরিচালনা করবে।

 

এদিকে, সুন্দরবনে প্রবেশ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বনের ওপর নির্ভরশীল উপকূলীয় অঞ্চলের হাজার হাজার বনজীবী। কর্মসংস্থান হারিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহের সংকটে পড়া এই মানুষগুলো সরকারের পক্ষ থেকে বিশেষ আর্থিক ও খাদ্য সহায়তার জোর দাবি জানিয়েছেন।

আজ থেকে তিন মাস প্রবেশ করা যাবে না সুন্দরবনে

সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

 

সোমবার (১ জুন) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা।

 

৬৯’এর গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তোফায়েল আহমেদ। ১৯৪৩ সালের ২২ অক্টোবর, ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

 

১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন তোফায়েল আহমেদ। ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে ব্যাপক পরিচিতি পান তিনি।

 

১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে, পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তোফায়েল আহমেদ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

তোফায়েল আহমেদ মারা গেছেন

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d