
ঠাকুরগাঁওয়ে যুবসমাজের উদ্যোগে মাদক নির্মূল কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ আশরাফুল ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার ১২নং সালন্দর ইউনিয়নে যুবসমাজের উদ্যোগে মাদক নির্মূলের লক্ষ্যে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ভয়াবহতা এবং প্রতিরোধে ও সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ। যুবসমাজ, পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচিতে ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ১২নং সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী,ইউনিয়ন বিএনপির সভাপতি, গোলাম মাওলা চৌধুরী, সালন্দর হাই স্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন, সহকারী শিক্ষক ও চৌধুরীহাট ব্যবয়াসী সমিতির সভাপতি মো:ছাইফুল ইসলাম,ঠাকুরগাঁও সদর থানার এস আই সামছুল হক সহ স্থানীয় যুবসমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
এসময় ১২ নং সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী বলেন,মাদক ব্যবসায়ীদের যেখানে পাবেন সাথে সাথে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাওলা চৌধুরী বলেন, ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সালন্দর ইউনিয়নে মাদক নির্মূল কমিটি গঠন করা হবে।
আয়োজকরা জানান,আমরা চাই ইউনিয়নের নেতৃত্বে যারা আছেন তারা যেন সবসময় আমাদের পাশে থেকে মাদক নির্মূল কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করেন।
স্লোগানে বলা হয়, “মাদকের আগ্রাসন দুর্যোগসমান, প্রতিরোধই সমাধান” এবং “পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে”। অনুষ্ঠানে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply