
বিজিবিতে সুবেদার মেজর পদে পদোন্নতি পেলেন মোবারক হোসেন (লিটন)
মাইদুল ইসলাম
স্টাফ: রিপোর্টার
বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-তে সর্বোচ্চ সৈনিক পথ সুবেদার মেজর পদে পদোন্নতি লাভ করেছেন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কৃতি সন্তান মোঃ মোবারক হোসেন (লিটন) তিনি দীর্ঘ কর্মজীবনে বিজিবির বিভিন্ন ইউনিটে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেন। তার এই সাফল্য কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিবির ৫৫ ব্যাটালিয়ানে কর্মরত অবস্থায় মহাপরিচালক সন্তুষ্ট হয়ে তাঁকে সৈনিকদের সর্বোচ্চ পদ সুবেদার মেজর পদে পদোন্নতি প্রদান করেন। পদোন্নতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিটের পরিচালক ও অতিরিক্ত পরিচালক তাঁকে নতুন র্যাষ্ক ব্যাজ পরিয়ে দেন। বর্তমানে তিনি নীলফামারী ব্যাটেলিয়ন
(৫৬ বিজিবির) – এ সুবেদার মেজর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এই পদোন্নতিতে পরিবার, স্বজন, সহকর্মী এবং ত্রিশাল উপজেলার সর্বস্তরের মানুষ আনন্দ এবং গর্ব প্রকাশ করেছেন। তার উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
Leave a Reply