টাঙ্গাইলের ভূঞাপুরে করোনায় উপজেলা চেয়ারম্যান ও তাঁর স্ত্রী সহ মোট আক্রান্ত ১৭-গণটিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টাঙ্গাইলের ভূঞাপুরে করোনায় উপজেলা চেয়ারম্যান ও তাঁর স্ত্রী সহ মোট আক্রান্ত ১৭-গণটিভি

টাঙ্গাইলের ভূঞাপুরে করোনায় উপজেলা চেয়ারম্যান ও তাঁর স্ত্রী সহ মোট আক্রান্ত ১৭-গণটিভি

মোঃ শহিদুল ইসলাম(টাঙ্গাইল) বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম অ্যাডভোকেট ও তাঁর সহধর্মিণী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নার্গিস আক্তার করোনায় আক্রান্ত। তারা দুজনসহ ভূঞাপুর উপজেলায় করোনায় মোট আক্রান্ত ১৭জন।

রোববার (০৪-জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস এ বিষয়টি নিশ্চিত করেন। এদিকে, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম অ্যাডভোকেট তাঁর নিজের ও তাঁর সহধর্মিণী করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাঁর সহধর্মিণীসহ তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া তিনি তাঁর পরিবারের সকলের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহীউদ্দিন আহমেদ জানান, গতকাল শনিবার মোট ৫৮টি নমুনায় উপজেলা চেয়ারম্যান ও তার সহধর্মিণীসহ মোট ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে এবং নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d