দুইদিনের ভারী বর্ষণে শ্যামনগর উপজেলার লক্ষ লক্ষ একর জমির চিংড়ি মাছের ঘের পানির নিচে তলিয়ে গেছে-গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
দুইদিনের ভারী বর্ষণে শ্যামনগর উপজেলার লক্ষ লক্ষ একর জমির চিংড়ি মাছের ঘের পানির নিচে তলিয়ে গেছে-গণ টেলিভিশন

দুইদিনের ভারী বর্ষণে শ্যামনগর উপজেলার লক্ষ লক্ষ একর জমির চিংড়ি মাছের ঘের পানির নিচে তলিয়ে গেছে-গণ টেলিভিশন

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ
বিশেষ প্রতিনিধি

সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালীগঞ্জ, উপজেলার দুইদিনের ভারি বর্ষণে প্লাবিত হয়ে হাজার হাজার একর জমির চিংড়ি মাছের ঘের তলিয়ে গিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ হারিয়ে এখন মাথায় হাত দিয়ে বসে আছে ঘের মালিকরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে শুরু হওয়া ভারি বর্ষণে চিংড়ি মাছের ঘের, পুকুর, খালবিল প্লাবিত হয়েছে । কিছু কিছু এলাকায় রাস্তাগুলো বৃষ্টির পানিতে তলিয়ে গিয়ে চলা চলের অযগ্য হয়ে পড়েছে ।

অনেকের বসত বাড়ির উপর ভারি বর্ষণের ফলে এক থেকে দুই ফুট পানি জমেছে বলে জানা গেছে। মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল বলেন সুপরিকল্পিত পানি নিষ্কাসনের ব্যবস্থা না থাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। সরকারের খাস খালগুলো প্রভাবশালীদের দখল থাকায় বৃষ্টির পানিতে ডুবে অসহনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকার মানুষের । হাজার হাজার একর জমির চিংড়ি মাছের ঘের তলিয়ে গেছে। শ্যামনগর উপজেলার সংশ্লিষ্ট কতৃপক্ষকে পানি নিষ্কাসনের জন্যে তেমন কোন ভূমিকা নেওয়ার খবর পাওয়া যায়নি। এলাবাসির অভিযোগ শ্যামনগর, কালিগঞ্জ উপজেলার সরকারের খাস খালগুলো প্রভাবশালীরা দখল করে নেট পাটা দিয়ে মাছ চাষ করছে। এর ফলে অল্প বৃষ্টিতেও পানি নিষ্কাসন হতে সমস্যা হচ্ছে। ভারি বর্ষণে কৃষি জমির বিজতলা ডুবে একাকার হয়েছে। দুই দিন যদি এরূপ ডুবে থাকে তাহলে সব বিজতলা নষ্ট হয়ে যাবে। উত্তরণের এক মাত্র সমাধান সরকারের খাস খালগুলো প্রভাবশালীদের দখল থেকে উদ্ধার করা। মাঝে মধ্যে উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট অভিযান পরিচালনা করে জেল জরিমানা করার পরও আবারও আগের মতই দখলে নিয়ে নেয় প্রভাবশালীরা।

বিশেষজ্ঞরা মনে করছেন অবৈধ দখলে রাখা সরকারি খাস খাল গুলি প্রভাবশালী দের দখল থেকে উদ্ধার করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d