৮নং ইশ্বরীপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে।
মোঃ ফরিদ উদ্দিন আহমেদ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে সহিংসতা বন্ধে ঈশ্বরীপুর ইউনিয়নে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে নিয়েছে। সাথে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন অপ্রীতিকর সহিংসতা দেখা দিলে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবে। পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ গোয়েন্দা পুলিশ কাজ করছে আছে রেপিট একশন ব্যাটেলিয়ন( RAB)।
৫ই জানুয়ারি ২০২২ পঞ্চম ধাপে শ্যামনগর উপজেলায় ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শ্যামনগর সদর, ঈশ্বরীপুর ও ভুরুলিয়া ইউনিয়ন।
এই তিনটি ইউনিয়নের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সংঘাতপূর্ণ ইউনিয়ন হচ্ছে ঈশ্বরী পুর ইউনিয়ন ।গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ইউনিয়নে সংঘর্ষ সহিংসতা দেখা গেছে ।এবারের নির্বাচনে প্রতিদিনই চলছে নির্বাচনী সহিংসতা । শ্যামনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব রবিউল ইসলামের কাছে ইউনিয়নের নির্বাচন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন- ভোটের আগের রাতে ভোট হওয়া বন্ধে ,সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে ব্যালেট বক্স ও নির্বাচনী সামগ্রী। ভোটের দিন নির্বাচনী এলাকায় থাকবে সাধারণ ছুটি সকাল ৮ থেকে টানা ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে রেপিড একশন ব্যাটেলিয়ন (RAB) বডার গাড বাংলাদেশ (বিজিবি )কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি আনসার বাহিনীর সদস্য গ্রাম পুলিশ ও কাজ করবে । সুষ্ঠু নিরপেক্ষ সংঘাতমুক্ত নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।
প্রসঙ্গ গত ২৮/১২/২০২১ সন্ধ্যায় নির্বাচনী সহিংসতায় বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট শুকুর আলী (নৌকা)ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাদেকুর রহমান সাদেক (আনারস)এর উভয়পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে বংশীপুর বাসস্ট্যান্ডে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া এতে অন্তত উভয় পক্ষের ১৬ জন আহত হয়ে শ্যামনগর সরকারি হসপিটালে চিকিৎসাধীন আছে।
পরবর্তিতে ঘটনাস্থলে পুলিশ এসে লাঠিচার্জ ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই সহিংসতা নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশকে রাস্তায় টহল দিতে দেখা যাচ্ছে । এইভাবে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ-সংঘাত চলতে থাকলে নির্বাচন অদ্য সুষ্ঠু হবে কিনা তা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। সাধারণ মানুষের একটাই দাবি যারা সহিংসতা দাঙ্গা ফ্যাসাদ করবে তাদের আইনের আওতায় আনা হোক।
Leave a Reply