জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে।
মোঃ ফরিদ উদ্দিন আহমেদ।
বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বদানকারী এবং জাতির সকল ক্রান্তিলগ্নে বাঙালির স্বাধীকার ভাষার দাবি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের সফল সাহসী সারথি বাংলাদেশ তথা এশিয়ার বৃহত্তম প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামীলীগ । যার নেতৃত্বে আছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ।১৯৭১ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে এই প্রথম টানা এক যুগেরও বেশি ক্ষমতায় আছে আওয়ামীলীগ। তিন দফার মেয়াদ আর মাত্র দুই বছর।
জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় 2023 সালের ডিসেম্বর সরকারি দল আওয়ামী লীগ এবং বিরোধী দল জাতীয় পার্টি বাংলাদেশের অন্যতম জাতীয়তা বাদী দল বিএনপি জামাতে ইসলাম দলীয় কর্মপরিকল্পনা গ্রহণ করছে। চলছে বাকযুদ্ধ ছোট-বড় দলের মধ্যে নিরবে জোট বদ্ধ রাজনীতি নিয়ে পাওয়া না পাওয়ার আলোচনা-সমালোচনা। নতুন করে নির্বাচন কমিশন আইন ও বিধি নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে চলছে নানা প্রস্তুতি মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ এ সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ চলছে ।2022 সাল জাতীয় রাজনীতির এবং নির্বাচনের প্রস্তুতি নেওয়ার বছর হিসেবে দলগুলো মনে করছে। আওয়ামীলীগ টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসতে চায় আবার এবং কোণঠাসা থাকা জাতীয়তাবাদী দল বিএনপি তার পুরানো প্রতাপে ক্ষমতায় ফিরতে চাই আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে ।এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূলের কোন্দল নিরসন সরকারের জনপ্রিয়তা বাড়ানোর দিকেই আওয়ামী লীগ বেশি নজর দিচ্ছে ।স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় অবস্থান কি তা জানার চেষ্টা করছে দলীয় হাইকমান্ড।
নির্বাচন ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছিল তা দূর করতে পক্ষপাতিত্ব হীন স্বচ্ছ ইউনিয়ন পরিষদ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী এবছর ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন হবার কথা। আওয়ামী লীগের অভ্যন্তরীণ একটি সূত্র বলছে নতুন বছরের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, দলের মধ্যে বিদ্যমান বিরোধ নিরসন, মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলোর কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটি গঠন, তৃণমূল পর্যায়ে বিরোধ নিরসন এবং সর্বোপরি সংসদ নির্বাচনের আগে জাতীয় ও আন্তর্জাতিক কূটনৈতিক চ্যালেঞ্জ যেমন মানবাধিকার পরিস্থিতি উন্নতি দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র আওয়ামী লীগকে সামাল দিয়ে জনগণের মন জয় করতে হবে।
বিদেশে বসে তারেক জিয়ার রাজনীতির কৌশল খালেদা জিয়ার শারীরিক অবস্থা, ঘর থেকে বেরিয়ে এসে রাজনৈতিক ময়দানে রাজপথে জাতীয়তাবাদী দল বিএনপি কি সক্রিয় হতে পারবে তার ওপর নির্ভর করছে বিএনপির রাজনীতিও ক্ষমতা।
Leave a Reply