নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক দায়িত্ব অবহেলার অভিযোগে সাভারের বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন আহমেদকে তাঁর পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, দলীয় কার্যক্রম পরিচালনায় নিষ্ক্রিয়তা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। সংগঠনের আদর্শ ও গতিশীলতা বজায় রাখতে দলীয় শৃঙ্খলার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। দায়িত্ব পালনে ব্যর্থতা ও অবহেলার প্রাথমিক সত্যতা পাওয়ার পরই কেন্দ্র ও স্থানীয় পর্যায়ের সিদ্ধান্তে তুহিন আহমেদকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
তুহিন আহমেদের এই পদ হারানোর ঘটনায় বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে এবং নতুন ও সক্রিয় নেতৃত্ব তৈরির লক্ষ্যে সংগঠন এ কঠোর পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Leave a Reply