অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুস্পমাল্য অর্পণ। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুস্পমাল্য অর্পণ।

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুস্পমাল্য অর্পণ।

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুস্পমাল্য অর্পণ

 

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ

 

ভাষার জন্য নিজের জীবন উৎসর্গ করা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা । পৃথিবীর কোন জাতির ইতিহাসে এমন মহিমা দিন আর একটিও নেই তাই একুশ আমাদের অহংকার। একুশ আমাদের আলোর পথ দেখায় একুশ আমাদের চেতনা দেয় একুশ আমাদের জাতীয় জীবনের সাথে বহুমাত্রিক ভাবে জড়িয়ে আছে। মানুষ জন্মগ্রহণ করে মায়ের ভাষার অধিকার নিয়ে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত দিয়ে কেনা রাষ্ট্রভাষা বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকার রাজপথে মাতৃভাষা বাংলা চাই এই শ্লোগানে-স্লোগানে ঢাকার রাজপথ কম্পিত করেছিলেন একদল বাংলার দামাল ছেলেরা, পাকিস্তানি পুলিশের বর্বরোচিত হামলায় ও গুলিবর্ষণের রফিক শফিক সালাম বরকত আরো নাম না জানা অনেকেই মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন রাজপথ করেছিলেন লাল অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম বাংলা ভাষা। তারই ফলশ্রুতিতে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বএই দিনে ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক ভাবে পালন করা হয়। তার ধারাবাহিকতায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ, সাতক্ষীরা জেলা কমিটি ও শ্যামনগর উপজেলা কমিটির উদ্দোগে জেলা কমিটির সম্মানিত সভাপতি সাংবাদিক মোঃ ফরিদ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন এ সময় শহীদ মিনারে কিছু ক্ষন নিরবে দাঁড়িয়ে থাকেন এবং সূরা ফাতিহা পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মিজানুর রহমান মুকুল শ্যামনগর উপজেলার সভাপতি জিএম লুৎফর রহমান সহ-সভাপতি জনাব মোঃ রওশন আলম সহ সভাপতি জনাব মোঃ জালাল উদ্দিন অর্থ সম্পাদক আল মামুন বিশিষ্ট সাংবাদিক মোঃ রেজাউল করিম বাপ্পী সহ কমিটির সম্মানিত সকল সদস্যদৃন্দ উপস্থিত ছিলেন।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d