গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আমিনুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উৎসব মুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা লগ্নে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদ , মেয়র,রহনপুর পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও রহনপুর পৌর আওয়ামী লীগ, সরকারি বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠন, উপজেলা পর্যায়ের বিভিন্ন এনজিও সহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে দিনের শুরুতেই শহীদদের স্মরণ করেন। পরে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা চৌধুরী জোবায়ের আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোস্তফা কামাল সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ, জনপ্রতিনিধি, সুধীজন স্থানীয় গণমাধ্যম কর্মীসহ সর্ব স্তরের জনগণ উপস্থিত ছিলেন। ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d