সিলেটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সিলেটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Oplus_131072

সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।এই দুই শিশু হলো মাধবপুর গ্রামের রোশন আলীর ছেলে সামাদ মিয়া (৭) এবং খালপাড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে আল আমিন (৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রোশন আলীর বাড়ির উঠানে খেলছিল সামাদ ও আল আমিন। বিকেল সাড়ে চারটার দিকে পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d