রাজশাহীতে ভাতিজাকে কুপিয়ে হত্যা, দেড় মাস পর ঢাকায় চাচা গ্রেপ্তার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
রাজশাহীতে ভাতিজাকে কুপিয়ে হত্যা, দেড় মাস পর ঢাকায় চাচা গ্রেপ্তার

রাজশাহীতে ভাতিজাকে কুপিয়ে হত্যা, দেড় মাস পর ঢাকায় চাচা গ্রেপ্তার

Oplus_131072

রাজশাহীর গোদাগাড়ীতে হাঁসুয়া দিয়ে কুপিয়ে তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় দেড় মাস পর তাঁর চাচা রবিউল ইসলাম ওরফে রুবেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-৫-এর রাজশাহীর একটি দল।গ্রেপ্তার রবিউল ইসলাম গোদাগাড়ী উপজেলার আচুয়াভাটা গ্রামের মৃত তাহসান মহুরীর ছেলে। নিহত কাউসার আহমেদ ওরফে রকি (২৫) তাঁর ভাতিজা। গত ১ এপ্রিল দুপুরে রবিউলের হাঁসুয়ার কোপে প্রাণ হারান তিনি।রবিউল ইসলামকে গ্রেপ্তার করার বিষয়টি আজ রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব। এতে বলা হয়েছে, ১ এপ্রিল রবিউল গোদাগাড়ীর আচুয়াভাটা গ্রামে বাবার বাড়িতে অসুস্থ দাদিকে দেখতে যান। এ সময় পূর্বশত্রুতার জেরে ভাতিজা কাউসার আহমেদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ধারালো হাঁসুয়া এনে কাউসারকে কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।র‌্যাব-৫ ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং আসামির অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ায়। আসামি রবিউল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করার কারণে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। অবশেষে অবস্থান নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।আজ সকালে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, চাচাতো বোন পানি না দেওয়ায় চড় মেরেছিলেন কাউসার। এর জেরে চাচা রবিউলের হাঁসুয়ার কোপে মারা যান কাউসার। আসামিকে ঢাকা থেকে আনা হচ্ছে। তাঁকে আজ আদালতে সোপর্দ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d