সিরাজগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে কৃষক নিহত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সিরাজগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে কৃষক নিহত

সিরাজগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে কৃষক নিহত

Oplus_131072

সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আজ মঙ্গলবার সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল ও কুলিয়ার চর গ্রামের মধ্যে সংঘর্ষের সময় হতাহতের এ ঘটনা ঘটে।
নজরুল ইসলাম বাগধোনাইল গ্রামের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হঠাৎ করেই আজ সকালে উপজেলার কুলিয়ারচর ও বাগধোনাইল গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বাগধোনাইল গ্রামের নজরুল নিহত ও অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশটি উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d