টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে যুবক গুলিবিদ্ধ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে যুবক গুলিবিদ্ধ

টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে যুবক গুলিবিদ্ধ

Oplus_131072

কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে গুলি ও ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। তাঁর নাম মো. জাবের। তিনি টেকনাফের হৃীলা ইউনিয়নের নয়াপাড়া আশ্রয়শিবিরের আই ব্লকের বাসিন্দা। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে আশ্রয়শিবিরের ভেতরে এ ঘটনা ঘটে।
আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এপিবিএন কর্মকর্তারা জানান, আশ্রয়শিবিরে সন্ত্রাসী দল নুর কামাল গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জেরে ওই ব্যক্তিকে গুলি ও ছুরিকাঘাত করা হয়। আহত জাবের ওই গ্রুপের সক্রিয় সদস্য। সম্প্রতি নুর কামালের সঙ্গে জাবেরের বিরোধ দেখা দেয়। এর সূত্র ধরে গতকাল রাতে প্রতিপক্ষের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে জাবেরের দুই পায়ে গুলি এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।
টেকনাফ ১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, খবর পেয়ে এপিবিএনের একটি দল রাতে ঘটনাস্থলে যায়। তবে এপিবিএনের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়ে পাশের পাহাড়ি এলাকার দিকে পালিয়ে গেছে। আহত ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর অবস্থা শঙ্কাজনক।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনাটি তাঁরা শুনেছেন। তবে আজ বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d