নেত্রকোনায় গোসলে নেমে দুই শিশুশিক্ষার্থীর মৃত্যু - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নেত্রকোনায় গোসলে নেমে দুই শিশুশিক্ষার্থীর মৃত্যু

নেত্রকোনায় গোসলে নেমে দুই শিশুশিক্ষার্থীর মৃত্যু

Oplus_131072

নেত্রকোনায় পুকুর ও খালে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার কেন্দুয়া ও মোহনগঞ্জ উপজেলার দুটি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিক্ষার্থীরা হলো কেন্দুয়া উপজেলার মাসকা গ্রামের আলম মিয়ার মেয়ে মাহমুদা নূর (৮) ও মোহনগঞ্জ পৌরসভার সাতুর এলাকার সিরাজ মিয়ার মেয়ে তানিয়া জাহান (৯)। মাহমুদা স্থানীয় মাসকা ইকরা বিদ্যা নিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী এবং তানিয়া জাহান মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণিতে পড়ত।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া গত বুধবার পরিবারের সঙ্গে মোহনগঞ্জ পৌরসভার কাজিরহাটি এলাকায় মামার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যায়। গতকাল বিকেলে সে নুসরাত ও বৃষ্টিকে নিয়ে পাশের সাপমারা খালের ধারে ঘুরতে যায়। সেখানে তিনজন খালের পানিতে গোসলে নামে। একপর্যায়ে পানির স্রোতে তানিয়া তলিয়ে যায়। সহপাঠীরা চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা তানিয়ার মরদেহ উদ্ধার করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে গতকাল দুপুরে মাহমুদা প্রতিদিনের মতো বাড়ির পাশের পুকুরে গোসলে যায়। কিন্তু দীর্ঘ সময়েও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাঁর মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d