মাসুদের টানে ভারতীয় কিশোরী নওগাঁয় - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মাসুদের টানে ভারতীয় কিশোরী নওগাঁয়

মাসুদের টানে ভারতীয় কিশোরী নওগাঁয়

প্রেমের টানে নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এক ভারতীয় কিশোরী। বুধবার (২৮ মে) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বামনপাড়া বিওপি সীমান্ত পিলার ২৪৫/সি এস এলাকা দিয়ে ওই কিশোরী বাংলাদেশে প্রবেশ করে। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে সাপাহার থানায় হস্তান্তর করে। এ ঘটনায় সীমান্ত আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবনগোলা থানার কাশেমপুর গ্রামের ১৬ বছর বয়সী কিশোরী নুপুর সরকারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের মাসুদের পরিচয় হয়। পরবর্তীতে মাসুদ ভারতে কাজ করতে গেলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ঘটনার দিন প্রেমিক মাসুদের সঙ্গে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে নুপুর। তবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা মাসুদকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান। নুপুর একাই বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে বামনপাড়া বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করে।বিজিবি সূত্রে জানা যায়, ঘটনার পরপরই পতাকা বৈঠকের মাধ্যমে মেয়েটিকে ফেরত নেওয়ার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে সন্ধ্যায় বিজিবি সদস্যরা ওই কিশোরীকে সাপাহার থানায় হস্তান্তর করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d