জয়পুরহাটে দিন-দুপুরে ছাত্রদল নেতা বিপ্লব আহম্মেদ পিয়াল হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিক।
নিহত পিয়াল জয়পুরহাট পৌর শহরের ইসলামনগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি জয়পুরহাট শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
গ্রেপ্তাররা হলেন— জয়পুরহাট পৌর শহরের আদর্শপাড়া ইসলামনগর মহল্লার রুবেল হোসেনের স্ত্রী নাসরিন আক্তার, একই মহল্লার সোহেল রানার স্ত্রী শ্রাবণী আক্তার, সদর উপজেলার ভাদসা দক্ষিণ কোচকুড়ি গ্রামের সামছুদ্দিনের ছেলে রাসেল হোসেন।গ্রেপ্তাররা হলেন— জয়পুরহাট পৌর শহরের আদর্শপাড়া ইসলামনগর মহল্লার রুবেল হোসেনের স্ত্রী নাসরিন আক্তার, একই মহল্লার সোহেল রানার স্ত্রী শ্রাবণী আক্তার, সদর উপজেলার ভাদসা দক্ষিণ কোচকুড়ি গ্রামের সামছুদ্দিনের ছেলে রাসেল হোসেন।
জয়পুরহাট থানায় অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিক জানান, পূর্ববিরোধের জেরে বুধবার দুর্বৃত্তরা পিয়ালকে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ছাত্রদল নেতা পিয়ালের মা ইতি আক্তার বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply