দাম বাড়ছে এসি-ফ্রিজের - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
দাম বাড়ছে এসি-ফ্রিজের

দাম বাড়ছে এসি-ফ্রিজের

মাত্র ছয় মাস আগে ফ্রিজ ও এয়ার কন্ডিশনার (এসি) প্রস্তুতকারকদের ওপর কর্পোরেট কর দ্বিগুণ করার পর এবার তাদের পণ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার। এর ফলে এবারের প্রস্তাবিত বাজেট পাস হলে এসি-ফ্রিজের দাম বাড়বে, যা সাধারণ ভোক্তাদের জন্য বাড়তি চাপ তৈরি করবে।
সোমবার বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, বর্তমানে ফ্রিজ ও এয়ার কন্ডিশনার উৎপাদনে ৭.৫ শতাংশ হারে ভ্যাট আরোপিত রয়েছে। প্রস্তাবিত বাজেটে এই হার ২০২৫-২৬ অর্থবছর থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রণালয় সূত্র বলছে, এতে দেশীয় উৎপাদনকারীদের খরচ বাড়বে এবং বাজারে এই পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।
প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম—যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেট আকারে হ্রাসের ঘটনা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d