ইয়াসিন আরাফাত
জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার বালিজুড়ী হাইস্কুল মোড় এলাকা থেকে মাদকসেবনকারী সন্দেহে ৬ জনকে আটক করেছে জামালপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকায় সন্দেহভাজন অবস্থায় ৬ জনকে আটক করা হয়। তাদের শরীরে মাদক গ্রহণের আলামত পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার সকালে তাদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে। জামালপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সমাজে মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই পুলিশের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
Leave a Reply