মাদারগঞ্জের কড়ইচূড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  বাচ্চু নাশকতা মামলায় গ্রেফতার  - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মাদারগঞ্জের কড়ইচূড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  বাচ্চু নাশকতা মামলায় গ্রেফতার 

মাদারগঞ্জের কড়ইচূড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  বাচ্চু নাশকতা মামলায় গ্রেফতার 

ইয়াসিন আরাফাত
জামালপুর প্রতিনিধি :

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ২ নং কড়ইচূড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক  বাচ্চু কে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কড়ইচড়া ইউনিয়ন পরিষদ থেকে মোজাম্মেল হক বাচ্চু চেয়ারম্যান কে গ্রেফতার করে মডেল থানা পুলিশ।  সে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও  কড়ইচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন।  জানা গেছে গত ২৪ অক্টোবর/২০২৪ ইং তারিখে মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু নাশকতা মামলা দায়ের করেন তার দায়েরকৃত মামলায় তদন্ত প্রকাশিত আসামী হিসেবে মোজাম্মেল হক বাচ্চু চেয়ারম্যান কে আটক করে পুলিশ।  এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আল মামুন জানান তদন্ত প্রকাশিত আসামী হিসেবে কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হক বাচ্চু কে আটক করে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।  অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d