নীলফামারীর সৈয়দপুরে সুইমিং পুলে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ জুন) দুপুরে রংধনু পার্কে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত শিশুর নাম আব্দুল্লাহ (১১)। সে উপজেলা কাশিরামবেল পুকুর ইউনিয়নের কাধারা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুল্লাহ তার ছয় বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে রংধনু পার্কে টিকিট কেটে ভেতরে প্রবেশ করে। সেখানে সব রাইডে ওঠার পর তারা পার্কের সুইমিং পুলে গোসল করতে নামে। এক পর্যায়ে ড্রাইভ দিলে তাকে আর ভাসতে দেখা যায়নি। কিছুক্ষণ পর মরদেহ ভেসে উঠলে বন্ধু ও সুইমিং পুলে গোসলরত অন্যান্যরা মিলে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক কর্মকর্তা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নাজমুল হুদা জানান, সুইমিং পুলে ড্রাইভ দেওয়ার সময় শিশুটির স্পাইনাল কোর্ডে আঘাতের কারণে মৃত্যু হতে পারে।
Leave a Reply