কুষ্টিয়ায় নিজ ঘর থেকে ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
কুষ্টিয়ায় নিজ ঘর থেকে ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় নিজ ঘর থেকে ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী গ্রামে নিজ ঘর থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে। নিহত যুবকের নাম আব্দুর রহমান উজ্জল (৩৩)। তিনি পাটিকাবাড়ী গ্রামের ওসমানের ছেলে।রোববার (৮ জুন) সকালে নিজ বাড়ি থেকে উজ্জলের মরদেহ উদ্ধারের পর এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয়রা জানান, দুই বছর ধরে উজ্জল বাড়িতে একা থাকতেন। সকালে উজ্জলের কোন সাড়াশব্দ না পেয়ে তার ফুপু ঘরের জানালা খুলে দেখতে পান উজ্জল রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। খবর দিলে পুলিশ এসে উজলের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পাশ থেকে উদ্ধার হওয়া পিস্তল জব্দ করা হয়েছে। সে নিজেই নিজেকে গুলি করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d