কুমিল্লায় দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা বাবার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
কুমিল্লায় দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা বাবার

কুমিল্লায় দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা বাবার

কুমিল্লার তিতাস উপজেলারর তুলাকান্দিতে দুই বাক প্রতিবন্ধী মেয়েকে কীটনাশক খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন মনু মিয়া নামের বাক প্রতিবন্ধী এক বাবা। বিষক্রিয়ায় দুই মেয়ের মৃত্যু হলেও, বেঁচে আছেন বাবা। তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়ার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিতাস তুলাতলি গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে। বাক প্রতিবন্ধী দুই মেয়ে মনিরার বয়স ৮ বছর এবং ফাতিহার বয়স ৫ বছর। ঘটনার সময়ে তাদের মা হাসিনা বেগম রান্নাঘরে নাস্তা তৈরী করছিলেন। তাদের বাবা বাকপ্রতিবন্ধী মনু মিয়া বয়স ৩৫।

তিতাস থানার ওসি মো. শহিদ উল্লাহ জানান, বাবা মনু মিয়া এবং মেয়ে মনিরা ও ফাতিহা তিনজনই প্রতিবন্ধী। প্রতিবেশী ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারের অসচ্ছলতা থেকে এবং বাক প্রতিবন্ধী কথার কারণেই বাবা দুই মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। দুই মেয়ে মারা গেছেন। তাদের বাবা মনু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d