সদরপুরে লিফলেট বিতরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সদরপুরে লিফলেট বিতরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার।

সদরপুরে লিফলেট বিতরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার।

Oplus_131072

ফরিদপুর জেলা প্রতিনিধি-
ফরিদপুরের সদরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও “শেখ হাসিনাতেই আস্থা” লেখা লিফলেট বিতরণ এবং আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সদরপুর থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে সদর ইউনিয়নের সতের রশি গ্রাম ও ঢেউখালি ইউনিয়নের বেপারী ডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ঢাকা তুরাগ থানার আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মাসুদুর রহমান (৬২) এবং সদরপুর উপজেলা আওয়ামী লীগের নেতা শাকাওয়াত বেপারী (৫৫) কে আটক করা হয়।  
মাসুদুর রহমান সতের রশি গ্রামের হাজী মোমরেজের ছেলে এবং শাকাওয়াত বেপারী ঢেউখালি ইউনিয়নের মজিদ বেপারীর ছেলে।
উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে একই ধরনের লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে আটক করা হয়েছিল। গ্রেপ্তারকৃতরা সেই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট বলে পুলিশ দাবি করেছে।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান জানান, “তারা সংঘবদ্ধভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছিল। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d