নেত্রকোনা বাসস্ট্যান্ডে সেনা অভিযানে আটক ২ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নেত্রকোনা বাসস্ট্যান্ডে সেনা অভিযানে আটক ২

নেত্রকোনা বাসস্ট্যান্ডে সেনা অভিযানে আটক ২

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরের নতুন বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও শ্রমিক দলের দুই নেতাকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে তাদের সহযোগিরা পালিয়ে যায়।বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে মদন অস্থায়ী সেনাক্যাম্পের কমান্ডার লে. মো. শাহরিয়ার আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত বুধবার (১১ জুন) রাত পৌণে ১২টার দিকে কেন্দুয়া পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনী।

আটকরা হলেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক মো. আব্দুল আউয়াল খান (৬৫) ও পৌর শ্রমিকদলের ধর্ম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান কাদিল (৩৫)। তাদের বাড়ি উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে। ছিলিমপুর গ্রামের মৃত আব্দুস সালাম খানের ছেলে আব্দুল আউয়াল খান এবং আব্দুল মোমেন খান কাদেরীর ছেলে আনিছুর রহমান কাদিল।স্থানীয় লোকজন, সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দুয়া শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকায় চলাচলকারী প্রতিটি বাস থেকে দলের নাম ভাঙিয়ে ২ হাজার টাকা করে চাঁদা আদায় করছিল একটি চক্র। স্থানীয়দের কয়েকজন চাঁদাবাজির এমন তথ্য প্রামণের ভিডিও ফুটেজ ও ছবি পাশ্ববর্তী মদন সেনাক্যাম্পে পাঠায়। পরে বুধবার রাতে বাসস্ট্যান্ডে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। চাঁদা তোলার সময় হাতেনাতে ওই দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আরো বেশ কয়েকজন সহযোগির নাম প্রকাশ করে। শেষে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

সেনা কর্মকর্তা মো. শাহরিয়ার আহম্মেদ বলেন, চাঁদাবাজি করার সময় ওই দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আরো কয়েকজন সহযোগির নাম জানিয়েছে। ওই নামগুলো পুলিশকে জানানো হয়েছে। পাশাপাশি আটক দুইজনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আটক দুজনসহ ৯ জনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d