নওগাঁয় চন্ডিপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নওগাঁয় চন্ডিপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

নওগাঁয় চন্ডিপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ সাইদুল ইসলাম হেলাল

স্টাফ রিপোর্টার নওগাঁঃ

নওগাঁ সদর উপজেলার চুনিয়া গাড়ি স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চন্ডিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আজ রবিবার ১৫ জুন এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি রানা), জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মোহাম্মদ ফারুক, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা। আরো উপস্থিত ছিলেন চুনিয়া গাড়ি উচ্চ বিদ্যালয় এর সভাপতি খন্দকার আলমগীর হোসেন প্রধান শিক্ষক আলমগীর আলম। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপি ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয় এবং এ বিষয়ে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ ও বর্তমান সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপির চলমান আন্দোলনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠান শেষে আগত সবাইকে মধ্যাহ্নভোজ করানো হয়। শান্তিপূর্ণভাবে বৈঠক শেষ হয় এবং নেতাকর্মীরা আগামী দিনের কর্মসূচিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d